@manik__________ms: কষ্ট দিয়ে "সরি” বলা মানুষগুলো খুব নিষ্পাপ হয় না... কারণ কিছু আঘাত একটা "সরি" বললেই মুছে যায় না... ভাঙা কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, তেমনি কিছু কষ্টও ক্ষমা করা যায়-কিন্তু ভুলে যাওয়া যায় না... সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন, যখন মানুষটা জানে কোন কথায় তুমি ভেঙে পড়ো, কোন আচরণে তোমার মন খারাপ হয়-তবুও সে একই কাজ বারবার করে... তারপর একদিন চোখ নামিয়ে বলে-"সরি..." কিন্তু সেই সরির ভেতরে কি সত্যিই অনুশোচনা থাকে, নাকি শুধু পরিস্থিতি সামলানোর চেষ্টা-সেটা বুঝে ওঠা কঠিন...কারণ যে মানুষটা তোমার কান্নার কারণ হলো, সে হয়তো জানেই না-একটা রাত তুমি কতটা কষ্ট নিয়ে কাটিয়েছো... ক্ষমা করা সুন্দর, কিন্তু বারবার একই আঘাত পেয়ে নিজেকে ভাঙতে দেওয়াও ঠিক না... কষ্ট দিয়ে "সরি" বলা মানুষগুলো খুব নিষ্পাপ হয় না... নিষ্পাপ তো তারা-যারা ভুল করলে ক্ষমা চায়, আর সেই ভুলটা দ্বিতীয়বার না করার চেষ্টা করে... #creatorsearchinsights