@farrat_fanfic: ★𝐏𝐥𝐚𝐲 𝐁𝐨𝐲★[𝐏𝐚𝐫𝐭: 34] দরজার পাশে দাঁড়িয়ে Tae নীরবে সব দেখছিল। Sehun হাত মুঠো করে অন্যদিকে তাকিয়ে রইল। আর Jk দরজার বাইরে দাঁড়িয়ে Yn এর ব্যান্ডেজ বাঁধা হাত আর প্লাস্টার করা পায়ের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা হুহু করে উঠল। মনে হচ্ছিল, যদি পারত, এই সব কষ্ট নিজের ওপর নিয়ে নিত। কিছুক্ষণ পর Yn ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে ঝাপসা দৃষ্টিতে চারপাশ দেখল।তারপর মায়ের দিকে তাকাতেই খুব আস্তে করে বলল— Yn:-মা.... Mrs. Min তার কপালে হাত বুলিয়ে দিতে দিতে বললেন :- ভয় পেও না Yn। সব ঠিক হয়ে যাবে। আল্লাহ্ সব ঠিক করে দিবে। Yn চোখ বুজে ফেলল। তারপর আবারও তাকালো। আশেপাশে তাকাতে তাকাতে হঠাৎ দরজার সামনে দৃষ্টি আটকে গেল। Jk দাঁড়িয়ে। তার দিকেই সে তাকিয়ে আছে। Yn তার দিকে তাকাতেই Jk আর এক মুহূর্তও দাঁড়ালো না। চলে গেল করিডোরে। এসেই Tae এর পাশে বসে পরলো। Jk এর মুখটা মলিন দেখে Tae তার ঘাড়ের উপর হাত রেখে বলল :- আমি জানি, তোর কোনো দোষ নেই। তারপরও নিজেকে তুই দোষী ভাবছিস কেন বল তো? Jk কোনো কথা বলল না। সে মাথা নিচু করে বসে আছে। একটুও মাথা তুলে Tae এর দিকে তাকালো না। মনে মনে শুধু এইটুকুই ভাবছে , Yn এর এই অবস্থার জন্য যে দায়ী তাকে কোনোভাবেই ছাড়বে না সে। দুই দিন পর... Yn কেবিনে বসে জানালার বাইরে তাকিয়ে ছিল। Mrs. Min পাশে বসে তার হাত ধরে বললেন, :- আমরা আর এখানে থাকব না। দেশে ফিরে যাব। আমি তোমাকে আর এক মুহূর্তও এখানে রাখতে চাই না। Yn ধীরে মাথা নাড়ল। :-না মা... আমি কোথাও যাব না। Mrs. Min: কেন? Yn কিছুক্ষণ চুপ থেকে বলল, Yn: আমি...আমি এভাবে কলেজ আর পড়াশোনা ছেড়ে যেতে চাই না। Mrs. Min: এটা ছেড়ে চলে যাওয়া নয় Yn। আমি তোমাকে নিরাপদে রাখতে চাই। এখানে থাকলে তোমার বিপদ বাড়বে। আর তোমার এখন রেস্ট এর প্রয়োজন। Yn কোনো উত্তর দিল না। অন্যদিকে হাসপাতালের বাইরে... Tae, Jk-এর সামনে দাঁড়িয়ে বলল, Tae: তোর দেশে ফিরে যাওয়া উচিত। এখানে থাকলে শুধু সমস্যা বাড়বে। Jk শান্ত গলায় উত্তর দিল, Jk: আমি যাব না। Tae: কেন যাবি না? Jk: Yn এখানে থাকলে... আমিও এখানেই থাকব। ওর খেয়াল রাখবো। কথাটি শুনে Tae দীর্ঘশ্বাস ফেলল। পরদিন... অনেক বোঝানোর পর অবশেষে Yn মায়ের কথায় রাজি হয়ে গেল। এই খবরটা Tae গিয়ে Jk কে জানাতেই Jk কিছুক্ষণ চুপ থেকে বলল, :- তাহলে... আমিও ফিরব। কয়েকদিন পর সবাই নিজ দেশে ফিরে এল। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, Yn এবং Jk দুজনকেই একই শহরের একটি নামকরা কলেজে ভর্তি করানো হলো। তবে Yn জানতই না, Jk চার মাস আগেই সেই কলেজে ভর্তি হয়েছে। এই চার মাসে Mrs Min আর sehun এর সহায়তায় Yn অনেকটাই সুস্থ হয়ে ওঠে। তার পায়ের প্লাস্টারও সঠিক সময়ে খুলে দেওয়া হয়। Yn2 ও মাঝে মাঝে এসে তাকে দেখে যেতো। কখনো কখনো Yn এর সাথে থেকেও গিয়েছে। ___ Yn রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লো। কলেজের গেট পেরিয়ে Yn ক্যাম্পাসের ভেতরে ঢুকল। এবার সব কিছু নতুন করে শুরু করতে হবে। কোনভাবেই খারাপ ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব করা যাবে না। নইলে সিউল কলেজের শিক্ষার্থীদের মতো তাকে পড়াশোনা বাদ দিয়ে নাইট ক্লাব আর পার্টি নিয়েই পড়ে থাকতে হবে। এইসব ভাবতে ভাবতেই করিডরে পা রাখলো। ঠিক তখনই করিডোরের অপর প্রান্ত থেকে পরিচিত এক কণ্ঠ ভেসে এল। :- Jk! তাড়াতাড়ি আয়। ক্লাস শুরু হয়ে গিয়েছে। Yn অবচেতনভাবেই মাথা ঘুরিয়ে তাকাল। আর পরের মুহূর্তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে...Jk। দুজনের চোখ এক মুহূর্তে একে অপরের সঙ্গে আটকে গেল। দুইজনে একসঙ্গে বলে উঠলো :- তুমি... এখানে?? #btsff #twin_author #vairal #foryoupage

✿ ͜͡  ᭄𝐓𝐖𝐈𝐍 𝐀𝐔𝐓𝐇𝐎𝐑⁷
✿ ͜͡ ᭄𝐓𝐖𝐈𝐍 𝐀𝐔𝐓𝐇𝐎𝐑⁷
Open In TikTok:
Region: BD
Saturday 18 July 2026 13:51:02 GMT
1391
94
1
35

Music

Download

Comments

md.yeasin_3
YEASIN 🍂 :
❤️❤️
2026-07-20 04:55:40
0
To see more videos from user @farrat_fanfic, please go to the Tikwm homepage.

Other Videos


About