@hasnain_haider3: ইরানের মিত্র ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এ অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা। ইরানপন্থী সংগঠনটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে পারলে ওই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। সংগঠনটির দাবি, সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে এ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ উল্লেখ করে বলা হয়, যিনি বা যে গোষ্ঠী তাকে হত্যা করবে, তারা এই অর্থ পাবেন। এতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না এবং ট্রাম্পও নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন না।