নীল কাব্য :
রিলেশনের কয়েক মাস পর, হঠাৎ একদিন সে জিজ্ঞেস করলো-
আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে?
আমি উত্তর দিলাম, ভুলে যাবে। আমার উত্তর শুনে সে রাগে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল।
আমি আবার বললাম :>
তুমিও আমাকে ভুলে যাবে, এটা সবচেয়ে বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাবো তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে।
সে প্রশ্ন করলো: কি রকম?
আমি বলতে শুরু করলাম :>
মনে করো বিয়ের প্রথম তিনদিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে গয়নার ভার, মুখে মেকআপের প্রলেপ, চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইতেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উটপাটাং কিছু খেয়ে পড়ে থাকবো। আর একটু পরপর তোমাকে হৃদয়হীনা বলে গালি দিবো। আবার পরক্ষণেই পুরাতন স্মৃতির কথা মনে করে বুকে জড়িয়ে ধরে কাঁদবো।
বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে। স্বামী আর মিষ্টির প্যাকেট, এই দুটো হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় ঘুরে বেড়াবে।
আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে হবে। এই যেমন স্বামীর হাত ধরার সময়, এক সাথে রিকশায় চড়ার সময়। আর আমি তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবো। আর বন্ধুদের বলবো, বুঝলি-দোস্ত, জীবনে প্রেম ভালোবাসা কিছুই নাই।
পরে একসময় তুমি হানিমুনে যাবে, নতুন বাসা পাবে, শপিং, ম্যাচিং, শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়াঝাঁটি। তখন তুমি বিরাট সুখে, হঠাৎ আমার কথা মনে হলে ভাববে, আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে। আমি ততদিনে বাপ, মা, বন্ধু কিংবা বড় ভাইয়ের বাড়ি থেকে মোটামুটি সোজা হয়ে গিয়েছি। ঠিক করেছি কিছু একটা করতে হবে, তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে।
সবাইকে বলবো, তোমাকে ভুলে গেছি। কিন্তু তখনও মাঝরাতে তোমার এসএমএস গুলো বের করে পড়বো আর দীর্ঘশ্বাস ছাড়বো।
পরে দুই বছর পর তুমি আর কোনো প্রেমিকা কিংবা নতুন বউ হিসেবে নয়, মা হয়ে গিয়েছো। পুরোনো প্রেমিকের স্মৃতি, স্বামীর আলিঙ্গন—এসবের চেয়েও বাচ্চার ডায়াপার, পিটার এসব নিয়ে বেশি চিন্তিত থাকবা। অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবো।
এদিকে আমিও একটা কাজ পেয়ে গেছি। বিয়ের কথা চলছে। মেয়েও পছন্দ হয়ে গেছে। আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যিই আমি তোমাকে ভুলে গিয়েছি। শুধু রাস্তা ঘাটে কোনো কাপল দেখলে তোমার কথা মনে পড়বে। কিন্তু তখন আর দীর্ঘশ্বাসও আসবে না..!
এতটুকু পর্যন্ত বলার পর আমি দেখলাম তার ছলছল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মুখে কোনো কথা নেই। আমিও চুপচাপ।
তবে কি সেখানেই সব শে
2026-07-19 15:45:44