@quran.sunnah68: হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর অলৌকিক বা কারামতি পাথর। যেটিকে তিনি "কিস্তি" বা নৌকা বানিয়ে সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছিলেন। লোকমুখে ও বিভিন্ন সুফি ঐতিহ্যে প্রচলিত আছে যে, সুদূর আরব বা গৌড় রাজ্য থেকে চট্টগ্রামে আসার সময় তিনি কোনো সাধারণ নৌকার বদলে তাঁর ব্যবহৃত একটি পাথরকে কিস্তি (নৌকা) বানিয়ে জলপথে ভেসে এসেছিলেন। এটি মূলত সোয়া দুই হাত লম্বা এবং দেড় হাত চওড়া একটি কালো রঙের মর্মর প্রস্তর বা পাথর। এই পাথরের গায়ে কিছু আরবি হরফ খোদাই করা আছে। এই ঐতিহাসিক পাথরটি বর্তমানে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে অবস্থিত হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহ.)-এর মাজার শরীফে গ্লাস দিয়ে অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে। মাজারে আসা ভক্ত ও দর্শনার্থীরা এটি দেখতে পান। #মোহছেন_আউলিয়া_বাবার_দরবার #কিস্তি_পাথর #আনোয়ারা #বটতলী #পাথর