@himu98i6: মায়ের গায়ে একটু জ্বর উঠলেই আমার বুকের ভেতরডা কেমন জানি হইয়া যায়। মনে হয়, দুনিয়ার সব বাতাস একবারে থাইমা গেছে। বারবার গিয়া কপালে হাত দেই। জ্বর কমছে না বাড়তাছে—এই চিন্তায় নিজের বুকটাই কেমন ধড়ফড় করে। রাইতের বেলা যখন সবাই ঘুমাইয়া পড়ে, আমি চুপচাপ উঠি। মায়ের ঘরের দরজার ফাঁক দিয়া উঁকি মারি। মা ঘুমাইতাছে কি না দেখি। বুকটা তখনও শান্ত হয় না। মনে মনে আল্লাহরে কই, "হে আল্লাহ, আমারে যত কষ্ট দেওনের দেন, তবু আমার মায়েরে ভালো কইরা দেন। আমার বয়স থেইকা কিছু দিন কাইটা নেন, তয় আমার মায়ের কষ্টডা কমাইয়া দেন।" মানুষ কয়, একদিন নাকি মা-বাপও চইলা যায়। এই কথাডা শুনলেই বুকের ভেতরটা মোচড় দিয়া ওঠে। আমি ভাবিও না ওই কথা। কারণ মা নাই—এই কথাডা ভাবনেরও শক্তি আমার নাই। মা যদি একদিন না থাকে, তাইলে এই ঘরডা ঘর থাকব? সন্ধ্যায় কে ডাক দিব, "আয় বাবা, ভাত খা।" অসুখ হইলে কে কপালে হাত রাখব? মন খারাপ হইলে কে বুঝব, মুখ না খুললেও কে কইব, "কী হইছে রে?" মানুষের জীবনডা বড় অদ্ভুত। মা বাঁচি থাকতে আমরা কত কথা পরে কমু বইলা রাখি। কতবার ভাবি, কাল আইসা মায়ের লগে গল্প করমু, কাল আইসা মায়েরে জড়াইয়া ধরমু। কিন্তু সেই 'কাল' যদি আর না আইসে? তাই অহনও যখন মা পাশে আছে, তখনই তার হাতডা ধইরা বসে থাকেন। দুইটা মিষ্টি কথা কন। কারণ মায়েরে হারাইলে মানুষ কান্দতে কান্দতে বাঁচতে শিখে ঠিকই, কিন্তু মায়ের শূন্য জায়গাডা আর কোনোদিন পূরণ হয় না। উঠোনে রোদ নামে, পাখি ডাকে, মানুষ হাসে—সবই আগের মতো থাকে। শুধু যে মানুষটা ঘরটারে ঘর বানাইয়া রাখত, সেই মানুষটার অভাব সারাজীবন বুকের মধ্যে নিঃশব্দ কান্না হইয়া বাজতে থাকে। লেখক আরফান সাদিক হিমু #bangladesh #caption #stutas #foryou

কবি হিমু📒
কবি হিমু📒
Open In TikTok:
Region: SA
Sunday 19 July 2026 17:04:23 GMT
50591
3340
57
59

Music

Download

Comments

khadija.akter3593
Khadija Akter :
সেম আমিও আম্মু বকা দিলে বলি আর জীবনে ও ওই মহিলার সাথে কথা বলব না কিন্তু অসুস্থ হয়ে গেলে আমি ঘুমাতে পারি না
2026-07-20 05:17:47
11
user6091973084799
Jasmine akter :
পপাগল হতে হতে আজ দুই মাসের মত নাই
2026-07-20 09:39:30
8
zobayer.mahmud
Zobayer Mahmud :
মায়ের মতন আপজন পৃথিবীতে নাই দ্বিতীয় জন
2026-07-23 17:21:27
1
user692208963
Akash 🇧🇩🇧🇩 🇸🇦🇸🇦 :
😭😭😭😭 মা আমার হায়াতগুলো যেন তোমাকে দেয়
2026-07-19 23:31:12
8
youre6k
S!! :
আজ বাবা নেই ১৩ বছর, আর মা নেই ৬ মাস চোখ বন্ধ করলেই দিনের পর মাস কেটে যায় শুধু মনে হয় মা আছে এইতো পরিচিত সব জায়গায় চলে যায় কিন্তু দেখি সব জায়গা ফাঁকা!তখন মনের অবস্থা বোঝানোর মতো কোনো কিছুই থাকে না এই দুনিয়াই 😭🖤
2026-07-23 15:43:35
1
sksarkar814
sksarkar814 :
আমিও এটা ভাবতাম একসময়, কিন্তু মাকে ছাড়া ৩ মাস পার করছি, কি যে কষ্ট বোঝানো যাবে না
2026-07-21 14:39:58
1
mdraihan7200
mdrayhan :
আলহামদুলিল্লাহ আমিও এই সুজুক টা পেয়েছি আমার আম্মু নখ কাটার
2026-07-20 18:45:43
1
mdyasin4419
•𖨆٭ 𝒴 Ɇ ѧ$𝐈 𝑵 ꙳○𖨆° :
সব কিছুই জে আল্লাহর ইচ্ছা তা ছাড়া আছি কেমনে 😓😓
2026-07-20 11:10:18
1
evaan179
কবি হিমু 📝 :
গুরু কেপশন টা দেন ❤️‍🩹🥺
2026-07-19 17:30:54
2
oooooooooo5180
"আসতাগফিরুল্লা" :
কান্না করে দিলাম
2026-07-20 04:06:33
1
jubayerahmed8779
Jubayer Ahmed🇧🇩🇦🇪🇶🇦 :
মা আমাকে ছেড়ে চলে গেছে ১১ বছর আগে 🥺
2026-07-23 18:05:14
0
robin.goo1
~Md~B`a`b`u~I`s`l`a`m→🥷 :
আমার তখন বুকটা ছিড়ে ক্ষত নত হয়ে পরে😭
2026-07-22 12:07:11
0
sheikhsajeeb8135
sheikhsajeeb8135 :
সে দিনের কথা মনে হলে আজোও বুকের ভিতর ভূমিকম্প অনুভূত হয় 😭😭😭😭😭😭😭😭😭
2026-07-22 13:08:07
0
mahofuz.rahman
Mahofuz Rahman মেজবাহ :
এই অভাবটা বোঝাবার মতো না, যার নাই সেই একমাএ বুঝবে!
2026-07-21 19:19:43
0
user3217954778810
✈️✈️ প্রবাসীর বউ 👰‍♀️👰‍♀️ :
amon valo jibone kew base ni sob apon jon dekha sesh
2026-07-21 09:56:29
0
mr_sharif_87
⚡Mr_Sharif_87⚡ :
এটা শুনলেই বুক ধরপর করে আল্লাহ আমার আম্মাজান নেক হায়াত দান করুক আমিন
2026-07-21 11:55:28
0
hm.rafi27
Hm Rafi - 🇧🇩 :
এটা আমি🥺
2026-07-20 09:21:10
0
abrahamrana5
Abraham Rana :
amr husband o amn chilo but akhn amr sasuri beche nae😭
2026-07-20 14:20:24
0
al.amin.talukd
MD:AL Amin Talukdar :
I love ma❤️❤️❤️❤️❤️
2026-07-20 14:51:42
0
rakibull.hassan5
Rakibull.Hassan :
যে মা কে ছাড়া কোন দিন কারোর বাসায় গিয়ে থাকি নাই... বন্ধু দের বিয়ে তে গিয়ে ও যতো রাত হইছে তাতে ও বাসায় চলে আসছি..... একটু বাসায় মা কে না দেখলে জীবটা পুরো অন্ধকার হয়ে জাইতো.... আজ সে মা কে ছেড়ে টানা ১৪০০ দিন পার করে দিলাম.... পুরুষ মানুষের মতো কষ্ট আর পরিবারের জন্য যে সেক্রিফাইস করতে হয় সেটা একটা মেয়ে মানুষ কখনো বুজে না..... মা তোমাকে অনেক ভালো বাসি তোমার সুখের জন্য জীবন কাটিয়ে দিবো এই প্রবাস নামক জেল খানায় .... তার পরে তুমি সুখে থাকলে আমার সুখ...... 😔😔😔
2026-07-23 14:49:08
0
riyan3794
RIAN KHAN :
আমিও এমনই ছিলাম,কিন্তু মাকে ছাড়া বেঁচে আছি আজ ৬ মাস 😭😭😭😭💔
2026-07-21 08:43:18
0
muhammadshakil6681
Shakil Muhammad :
6 yrs ma nay😭😭😭😭😭allahh😭
2026-07-20 21:10:40
0
jahed5173
রিয়া মনি :
আলহামদুলিল্লাহ
2026-07-21 03:54:20
0
1990s_monna
1990's :
song name plz
2026-07-20 09:40:08
0
To see more videos from user @himu98i6, please go to the Tikwm homepage.

Other Videos


About