𝐄𝐒〆𝐄𝐙𝐀𝐉𝐒࿐ :
স্কুল থেকে ফিরে টিভির সামনে বসে আর্জেন্টিনার সেই দলটার প্রেমে পড়েছিলাম। তখন বুঝিনি, একটা ফুটবল দলকে ভালোবাসা মানে শুধু জয়-পরাজয় দেখা নয়, এর সঙ্গে জড়িয়ে যাবে অসংখ্য স্মৃতি, আবেগ, অপেক্ষা আর না বলা অনেক অনুভূতি।
২০১৪-এর ফাইনালের কান্না,পরপর হারার হতাশা, মেসির চোখের জল, ট্রল, সমালোচনা সবকিছুর মধ্যেও ভালোবাসাটা একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা আর মেসির প্রতি টানটা আরও গভীর হয়েছে।
আজ এত বছর পর মনে হচ্ছে, সেই স্কুলপড়ুয়া ছেলেটার দেখা সিনেমাটা যেন শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়েছে। এই কয়েক বছরে আমি বদলেছি, জীবন বদলেছে, কিন্তু আর্জেন্টিনার জন্য বুক ধড়ফড় করা অনুভূতিটা বদলায়নি।
ফলাফল যা-ই হোক, এই যাত্রার প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য হয়ে থাকবে। কারণ আর্জেন্টিনা শুধু একটা দল নয়; এটা আমার কৈশোর, আমার আবেগ, আমার অসংখ্য রাত জাগা, অসংখ্য প্রার্থনা আর অসংখ্য স্মৃতির নাম।
ধন্যবাদ, এই সুন্দর কয়েক বছরের গল্পের অংশ হওয়ার জন্য..!!❤️🩹🇦🇷
2026-07-20 10:25:04