Fahim Ahmed :
এই বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখে আমার কাছে মনে হয়েছে, বিশ্বকাপ জেতার পর যেন তাদের আর সেই ক্ষুধাটা নেই। মনে হয়, মেসি হয়তো বলেছিল, "আমি তো এই বিশ্বকাপের পর আর খেলব না। চলো, শেষবারের মতো কয়েকটা ম্যাচ একসঙ্গে খেলি।"
হয়তো তার পরেও সবাই খুব একটা আগ্রহী ছিল না। শেষ পর্যন্ত মেসির বারবার অনুরোধেই যেন মাঠে নেমেছে! 😔
হয়তো শুধু নিয়মরক্ষার জন্যই মাঠে নেমেছিল।
মনে হয়েছে ৮০ মিনিট যেন ঘুমিয়েই কাটিয়েছে, শেষের দিকে একটু খেলেছে, গোল করেছে, জিতেছে—এভাবেই ফাইনালে পৌঁছে গেছে।
কিন্তু ফাইনালে তাদের খেলা দেখে তো আরও অবাক হয়েছি! মনে হয়েছে, যেন খেলারই কোনো ইচ্ছা ছিল না; জোর করে মাঠে নামানো হয়েছে। যেখানে পুরো বিশ্ব গতিময়, আক্রমণাত্মক ফুটবল খেলছে, সেখানে আর্জেন্টিনার খেলায় সেই তেজটাই খুঁজে পাইনি।
ভেবেছিলাম, আগের ম্যাচগুলো যেমনই হোক, অন্তত ফাইনালে আর্জেন্টিনা সমর্থকদের জন্য দারুণ একটা ফুটবল উপহার দেবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আজকের খেলাটা আগের চেয়েও হতাশাজনক ছিল।
আজকের ম্যাচ দেখে সত্যিই ফুটবলের প্রতি এক ধরনের বিরক্তি জন্মেছে। এটা অবশ্যই আমার ব্যক্তিগত অনুভূতি—অন্যদের মত ভিন্ন হতে পারে।
2026-07-19 23:45:02