কি আছে এই ভালোবাসা নামক শব্দের মাঝে...
যার জন্য একসময় প্রাণ খুলে হাসতে থাকা মানুষগুলোও হঠাৎ করে নীরব হয়ে যায়। তাদের মুখে হাসি থাকলেও, বুকের গভীরে জমে থাকে অগণিত না বলা গল্প আর লুকিয়ে রাখা কষ্ট।
ভালোবাসা এমন এক অনুভূতি, যা মানুষকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাতে পারে, আবার একই অনুভূতি তাকে সবচেয়ে বেশি ভেঙেও দিতে পারে। প্রিয় মানুষটার একটি অবহেলা, একটি দূরত্ব কিংবা একটি বিচ্ছেদ— ধীরে ধীরে নিঃশেষ করে দেয় একজন মানুষকে।
কখনো যে মানুষটা রাত জেগে স্বপ্ন দেখতো, সে-ই একসময় রাত জেগে কান্না করে। যে মানুষটা ভবিষ্যতের সুন্দর দিনগুলোর কথা ভাবতো, সে-ই একসময় অতীতের স্মৃতির ভিড়ে হারিয়ে যায়।
যার জন্য হাসিখুশি থাকা মানুষগুলোর চোখেও নেমে আসে নীরব কান্না...
ভালোবাসার স্মৃতিগুলো বড় অদ্ভুত! মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া অভ্যাস, তার বলা কথাগুলো আর তার স্মৃতিগুলো থেকে যায়। প্রতিদিন একটু একটু করে সেই স্মৃতিগুলো মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়।
একসময় -
তারাই নিঃশব্দে সৃষ্টিকর্তার কাছে মৃত্যুকামনা করে...!
কারণ তারা জানে, মানুষকে হারানোর কষ্টের চেয়েও ভয়ংকর হলো— প্রতিদিন তাকে মনে করে বেঁচে থাকা...!
তবুও তারা বেঁচে থাকে, কারণ মৃত্যুর চেয়েও কঠিন কিছু কষ্ট আছে, আর সেই কষ্টের নাম— অসমাপ্ত ভালোবাসা...🥺💔🥀
2026-07-21 07:41:38
0
To see more videos from user @caption_id_, please go to the Tikwm
homepage.