@sojib_chowdhury198: এই লজ্জা কোথায় লুকাবো ? টাকা কামানো ই কী সব ? টানা ৩২ বছর টাঙ্গাইল জেলার মধুপুরগড়ে অবস্থিত কালিয়াকৈরে গ্রামের দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার পর মারা যান নিউজিল্যান্ডের অধিবাসী ৭৪ বছর বয়স্ক ডাক্তার এড্রিক বেকার। গ্রামের সবার কাছেই যিনি ডাক্তার ভাই হিসেবে পরিচিত ছিলেন। দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হলে অনেকেই চেয়েছিলেন- উনাকে ঢাকাতে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে। তিনি ঢাকা যাননি। তাঁর তৈরি করা মধুপুরের ওই হাসপাতালেই তিনি ২০১৫ সালে মারা যান এবং হাসপাতালের পাশেই তাকে সমাহিত করা হয়। মৃত্যুর পূর্বে তিনি চেয়েছিলেন- এই দেশের কোনো মানবতবাদী ডাক্তার যেন গ্রামে এসে তাঁর প্রতিষ্ঠিত এই হাসপাতালের হাল ধরে। ডা: বেকার তার শেষ ইচ্ছা পোষণ করে গণমাধ্যমকে বলেছিলেন, প্রতি বছর বাংলাদেশে কয়েক হাজার ছেলেমেয়ে ডাক্তার হয়ে বের হচ্ছে। এদের মধ্য থেকে অন্তত একজন ডাক্তার চলে আসবেন আমাদের এই গরিবের হাসপাতালে। নিজেকে নিয়োজিত করবেন গ্রামের অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবায়। কিন্তু হানিফ সংকেতের ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদন অনুসারে - ডাঃ বেকারের মৃত্যুর ৪ বছর হয়ে গেলেও এ দেশের একজন ডাক্তারও তাঁর সেই আহ্বানে সাড়া দেয়নি। দেশের কেউ সাড়া না দিলেও তাঁর আহ্বানে সূদর আমেরিকা থেকে ছুটে এসেছেন- আরেক মানবতাবাদী ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডি। যে দেশে যাওয়ার জন্য দুনিয়ার সবাই পাগল। শুধু নিজেরা যে এসেছেন তা না। নিজেদের সন্তানদেরও সাথে করে নিয়ে এসেছেন। ভর্তি করে দিয়েছেন গ্রামেরই স্কুলে। গ্রামের শিশুদের সাথে খেলছে। ডাক্তার জেসিন কী সুন্দর করে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছেন। অথচ আমরা সুযোগ পেলেই গ্রাম থেকে শহরে ছুটি। শহর থেকে বিদেশ পাড়ি দেই। শিশু জন্মের পর থেকেই চিন্তা থাকে কত দ্রুত সন্তানকে আধুনিক মিডিয়াম ইংরেজি স্কুলে বাচ্চাকে পড়াবো। লুঙ্গি পরাতো আমাদের রুচির সাথে আজ বড়ই বেমানান। লুঙ্গি পরতে পারিনা বলতে পারলে- আমাদের আভিজাত্যের পারদ শুধু একটুকু না অনেকটুকুই বাড়ে। সেই জায়গায় ডাঃ এড্রিক বেকারের মতো ডাঃ জেসন এবং মেরিণ্ডা দম্পত্তি আমাদের এক বিশাল লজ্জায় ফেলে দিলেন। তারা বলেন, ‘প্রথমে ভাষা শিখতে শুরু করি। ভাত আর পাঙ্গাশ মাছ খাওয়া রপ্ত করেছি। বাঙালি পোশাক পরতে আমরা দুজনেই ভালোবাসি। ডাক্তার ভাই যে পদ্ধতিতে হাসপাতাল চালাতেন, আমরা সে পদ্ধতিই অনুসরণ করছি। এখানে সবাই আন্তরিক।' এই দম্পতিরও ইচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা করতে চান জীবনের শেষ দিন পর্যন্ত, মরতে চান এই দেশের মাটিতেই.... অথচ, আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার ডাক্তার তৈরি হচ্ছে যারা সরকারি/বেসরকারি বড় বড় হাসপাতাল রেখে উপজেলা/ইউনিয়ন পর্যায়ের হাসপাতালেই যায় না! ট্রান্সফার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেও তিন মাসের বেশি থাকেন না, তবদির করে ফিরে যান ঢাকার বড় কোন হাসপাতালে|| আর হৃদয়বান এই দম্পতি সম্পদ আর সুখের মোহ ত্যাগ করে আমেরিকা ছেড়ে স্থায়ীভাবে চলে এসেছেন টাঙ্গাইলের মধুপুরে। এখন গ্রামের মানুষের কাছে জেসিন হয়ে উঠেছেন নতুন ডাক্তার ভাই ... এই মানুষদেরকে স্যালুট না দিয়ে কী পারা যায়......????

SOJIB シ︎
SOJIB シ︎
Open In TikTok:
Region: SA
Tuesday 21 July 2026 04:06:54 GMT
265256
15844
417
369

Music

Download

Comments

aladeen544
aladeen :
Allah bless them all.
2026-07-23 00:20:08
0
mohinjerin3
MD..MOHIN. :
big recpet bother and sister ♥️salut for youer husband for you
2026-07-22 05:20:49
1
kamrul.hasan7953
Kamrul Hasan :
এমন রিদয় বিদারক ঘটনা গুলো পাঠ্য পুস্তকে যুগ করলে শিশুরা চোট থেকেই মানবিক হয়ে উঠবে ইনশাআল্লাহ ☝️☝️
2026-07-21 14:07:37
163
keya.moni093
Keya Moni :
lovely
2026-07-22 08:30:29
0
user8776729632447
user8776729632447 :
mash allha
2026-07-21 21:43:39
1
hafez4570
Hafez :
Very beautiful family and nice moment. nice person 🥰👍
2026-07-22 12:34:13
0
mubarak.husain.16
Mubarak Husain 16@ gmail :
I bless to allha help him
2026-07-22 08:35:11
0
sahadul887
Sahadul887 :
এমন মানবিক ও অনুপ্রেরণাদায়ক গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ। ডঃ এড্রিক বেকার এবং তাঁর পথ অনুসরণ করা মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম। মানবতার সেবাই মানুষের সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দান করুন এবং আমাদেরও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দিন। আমীন।
2026-07-21 15:38:33
9
sidratulmuntahaa538
সিদরাতুল মুনতাহা :
বাংলাদেশে ডাক্তার তৈরি হয় টাকা কামানোর জন্য, মানুষের সেবা করার জন্য না। যদি তাই না হতো সরকারি হাসপাতালের ডাক্তার হয়েও সেখানে নিজের ডিউটি পালন না করে সারা দিন প্রাইভেট হাসপাতাল গুলোতে গিয়ে কাড়ি কাড়ি ভিজিট নিয়ে রোগি দেখেন কেনো??? কেনো দরিদ্র মানুষ গুলো সারাদিন সরকারি হাসপাতালে লাইনে দাড়িয়ে থেকেও কোন এমবিবিএস ডাক্তারের চিকিৎসা পায় না??? অথচ ঐ ডাক্তারকে কিন্তু সরকার মোটা অংকের টাকা বেতন দেয় প্রতি মাসে। আবার এমনও হয় অনেক ডাক্তার তো সরকারি হাসপাতালের রোগিকে বলে অমুক ক্লিনিকে আমার সাথে দেখা করেন!!! অফসোস এরা ডাক্তারের মত মহত পেশাকেও টাকা লোভি ব্যবসায় পরিণত করেছে। আর এদের কাছে আশা করবো মানবতা!!!!!
2026-07-22 04:02:58
27
md.robi2149
Md Robi :
আমরা বাঙালি জাতি কতটা স্বার্থপর এই ঘটনা তুই বুঝা যায় আর শিক্ষিতরা যে আরো কত স্বার্থপর তা বলে বোঝানোর মতো না বাংলাদেশ হাজার হাজার শত শত লক্ষ লক্ষ ডাক্তার আছে আর একজন ডাক্তার আমেরিকা থেকে আসতে হয়েছে হায় আফসোস আমরা কতদূর বাগা নিজের দেশের মানুষের সেবা নিজেরাই করতে পারলাম না আমাদের সেবা করার জন্য আমেরিকা থেকে আসতে হল এতেই বুঝা যায় আমরা কতটা স্বার্থপর ও
2026-07-22 03:53:34
11
parvejhossen777
parvejhossen777 :
আল্লাহ যদি কোনদিন আমাকে সেই সুযোগ দান করে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করে যেতে চাই মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ যেন আমাকে সেই তৌফিক হেদায়েত দান যাতে মানুষের জন্য কিছু করতে পারি আমার খুব ইচ্ছে মানুষের জন্য কিছু করব মানুষের পাশে থাকবো আল্লাহ যেন সেই ইচ্ছেটা পূরণ করে
2026-07-22 09:12:57
13
great2021w.l.l
great2021w.l.l :
এমন মানবিক ও অনুপ্রেরণাদায়ক গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ। ডঃ এড্রিক বেকার এবং তাঁর পথ অনুসরণ করা মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম। মানবতার সেবাই মানুষের সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দান করুন এবং আমাদেরও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দিন। আমীন।
2026-07-21 08:33:15
16
nobab0722
Nobab :
মানুষ হিসেবে আজ আমরা লজ্জিত। 😥
2026-07-21 10:36:08
16
md.yeasin.ahmed25
Md. Shahjalal :
এমন মানুষের কি দেখা হবে বাংলাদেশে
2026-07-21 14:24:48
10
jibon.chobi
Jibon Chobi :
জানিনা কেনো এতো কান্না পাচ্ছে কিছুই লিখতে পারছিনা আমি।😭😭😭
2026-07-22 02:07:17
12
shahazadiakter111
jeto :
এরাই তো গর্বিত মায়ের গর্বিত সন্তান বাংলাদেশ দুর্নীতির দেশ ভালো সন্তান কি আছে
2026-07-22 08:32:16
5
mdsemajul5
user9872862399950 :
আমরা সুধু টাকা চিনি হাইরে মানুশ
2026-07-21 12:53:58
5
user256981562113
Bashar :
আমরা বাংলাদেশীরা লজ্জিত?
2026-07-21 16:00:25
4
md.billal20389
MD BILLAL,,,,?❤️❤️❤️ :
মাশাল্লাহ
2026-07-21 14:34:21
2
abdurroman955
লা ইলাহা ইল্লাল্লাহু :
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
2026-07-22 07:36:28
2
mollasumon309
MD Suman Boss :
আমিরিকান এই ভাইয়া এবং আপুর জন্য দোয়া করি আল্লাহ যেনো হাজার বছর হায়াত দিক মহান রাবুল আলামিন আমিরিকান দামপোত্তিকে মানোবতার ফেরিওলা হিসেবে পাঠিয়েছে আমার মানুষসপর জন্য অনেক কিছু করতে মন চায় কিন্তু আমি তো গরিব মহান রবুল আলামিন কখনো আমার মানুষের জন্য কিছু করা তোয়ফিক দান করেন তালে আমি মাসআল্লাহ করবো মহান রবুল আলামিন এই পৃথিবীর বাশসা তিনি চাইলে সব করতে পারে এই জন্য দুর প্রবাস থেকে ছুটে এসেছে
2026-07-22 10:22:39
5
user084412719
MD MAMUN MIA :
আলহামদুলিল্লাহ
2026-07-21 14:36:32
4
jewelilllli
@jewelillli3376 :
আল্লাহ তুমি এই পরিবারকে সুখে রাখো
2026-07-21 17:45:52
4
To see more videos from user @sojib_chowdhury198, please go to the Tikwm homepage.

Other Videos


About