একদিন মরার জন্য বহুদিন বাঁচতে হয়! সেই বহুদিনে অনেক যুদ্ধ করতে হয়; শুধু একটু ভালো থাকার জন্য।
2026-07-21 18:00:03
1
🌸 Md Saiful Islam Nahid 🌸 :
কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি? আমি নির্দ্বিধায় বলব, অসহায়ত্ব। যখন বাস্তবতার দেয়ালে পিঠ ঠেকে যায়, অথচ কিছুই করার থাকে না। তখন মানুষ নীরবে ধৈর্য ধরে, মুখে কিছু বলে না। কিন্তু সেই মানুষটিই শুধু জানে, এই নীরব ধৈর্যের ভার কতটা গভীর; কতটা ভারী।