@ratul_hossain_fazlu: মোল্লা কহিলেন— বিধর্মীরা জাহান্নামি। কিছু দূর গিয়ে ব্রাহ্মণের মুখেও শুনিলাম— গো-হত্যাকারী মৌলভী নরকবাসী। তখন পথিকের মনে একটি প্রশ্ন জাগিল— তাহলে এখানে বিধর্মি কে, আর ধর্মই বা কোনটি? যদি মোল্লাই সত্যের পথে থাকেন, তবে ব্রাহ্মণের অপরাধ কী ছিল? সৃষ্টিকর্তা কেন তাঁকে পথভ্রষ্টের ঘরে দিলেন আর যদি ব্রাহ্মণই সত্যের পথে থাকেন, তবে মৌলভীর অপরাধ কী?  সৃষ্টিকর্তার সাথে তো কারো পূর্ব শত্রুতা নেই। তাহলে তিনি কেন একজনকে সত্যের পথে দিয়ে আর একজনকে পথভ্রষ্টের ঘরে দেবেন। যেহেতু আমরা সবাই পিতৃত ধর্মই পালন করে আসছি।\ তবে এই বিভাজন কোথা থেকে এলো? এই দেয়াল কে তুলল? ভেদাভেদ কি তিনিই করেছেন, নাকি আমরা নিজেরাই নিজেদের চারপাশে পরিচয়ের ইট আর অহংকারের চুনে অসংখ্য প্রাচীর গড়ে তুলেছি? তবু প্রশ্ন রয়ে যায়— ধর্ম কি কেবল উত্তরাধিকার, নাকি ধর্ম এক দীর্ঘ অনুসন্ধান? নদীর ধর্ম বয়ে চলা, বাতাসের ধর্ম প্রবাহিত হওয়া, সূর্যের ধর্ম আলো বিলানো, ফুলের ধর্ম সুবাস ছড়ানো। সৃষ্টিকর্তার সৃষ্টি প্রতিটি জিনিসই নিজ নিজ ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছে। তবে মানুষের বেলায় এত ভেদাভেদ কেন? যিনি আকাশ সৃষ্টি করেছেন, তিনি কি আকাশকে ভাগ করেছিলেন? যিনি বাতাস সৃষ্টি করেছেন, তিনি কি বাতাসকে সম্প্রদায়ে বিভক্ত করেছিলেন? তবে মানুষের বেলায় কেন এত ভেদাভেদ? কেন এত জাত? আদৌ কি আমরা ধর্ম বুঝেছি?

RATULHOSSAINFAZLU
RATULHOSSAINFAZLU
Open In TikTok:
Region: BD
Tuesday 21 July 2026 10:55:49 GMT
7844
318
38
18

Music

Download

Comments

bidrohi742545
★༒ ধুনকর ༒★ :
নিজের লেখা লাইন দেখে ভালো লাগলো 😅👏
2026-07-21 17:33:00
12
user4979687230725
Krishna 🌸🫶🏼✅ :
প্রিয় ধুনকর এর লেখা
2026-07-22 09:08:05
2
mdsoharabmia562
ব্যর্থ জীবন। :
পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম
2026-07-21 12:06:40
2
cricketer.din.isl
Cricketer Din Islam :
ভিন্ন ধর্ম কি সৃষ্টি কর্তা দিয়েছে না মানুষ বানায়ছে, সৃষ্টি কর্তা তো কেবল একটা ধর্ম দিয়েই পাঠাইছে,, তা হলে ভিন্ন ধর্মের ঘরে জন্ম দেওয়ার অপবাদ কেন, সৃষ্টি কর্তাকে দাও ধনুকর,
2026-07-25 08:38:42
0
bijoymondol963
☠︎︎𝓑𝓲𝓳𝓸𝔂♡ 𝓜𝓸𝓷𝓭𝓪𝓵☠︎︎ :
মানুষ যা ধারন করে তাই ধর্ম।মানুষের মনে ধারন করা উচিত মানুষকে ও সৃষ্টিকর্তাকে ভালোবাসা🥰🥰
2026-07-24 16:23:19
1
joydas9138
DaS Joy :
হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু মুসলিম মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মরলে যে কাঁদে সে মানুষ
2026-07-23 10:46:47
5
md..suhag13
MD. Suhag :
এখানে কে সঠিক বলেছে সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। মহান স্রষ্টা কি বলেছেন সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। এজন্য ধর্মগ্রন্থ নিয়ে পড়াশুনা করা জরুরি। আপনি নিরপেক্ষ ভাবে সকল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করেন। এবং কমন জিনিস গুলো মেনে চলেন। ইনশাআল্লাহ সত্য স্রষ্টার সন্ধান পাবেন
2026-07-31 17:33:53
0
fardin3261
ESHA.. 🎀 :
asholeii 🥹🥹
2026-07-21 16:42:41
0
mdmaruf43863
ᴹᴰ〆Marufツ࿐❤️ :
নিজেকে চিনার নামই হলো ধর্ম,, ইহা ব্যাতিত কোনো ধর্ম নাই
2026-07-31 16:45:29
0
juboraj5747
(মাতাল ( JOBORAJ )🥷 :
ধুনকর ভাইয়ার লিখা 😁
2026-07-23 19:31:07
0
md..suhag13
MD. Suhag :
মহান স্রষ্টা কখনোই অনেকগুলো ধর্মের সৃষ্টি করেনাই। আমরা মানুষরাই অনেকগুলো ধর্মের সৃষ্টি করেছি। আর ইসলাম ধর্ম কখনোই জন্ম সূত্রে পাওয়া যায়না। যারা মহান স্রষ্টা এক আল্লাহকে বিশ্বাস করে তারাই মুসলিম। আল্লাহ সবাই কেই মুসলিম হিসাবেই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু মানুষ বড় হওয়ার পর প্রভাবিত হয় তার মা বাবা আত্মীয় স্বজন দ্বারা। তাই নাবালক অবস্থায় কেও মারা গেলে সে স্রষ্টার কাছে মুসলিম হিসাবেই গণ্য হবে। তাই আপনার আমার সবার উচিৎ মহান স্রষ্টাকে খুঁজে বের করা। কোনটি ধর্ম টি স্রষ্টার মনোনীত ধর্ম সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। আর এটা জানানোর জন্যই আল্লাহ নবী রাসূল দের পৃথিবীতে পাঠিয়েছিলেন। আপনি সকল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করেন। এবং তার মধ্য থেকে কমন জিনিসগুলো খুঁজে বের করেন। এবং সত্যের অনুসন্ধান করেন।
2026-07-31 17:28:45
0
dorrymon00
মিষ্টার টেনশন ⚡ :
@Cricketer Din Islam:ভিন্ন ধর্ম কি সৃষ্টি কর্তা দিয়েছে না মানুষ বানায়ছে, সৃষ্টি কর্তা তো কেবল একটা ধর্ম দিয়েই পাঠাইছে,, তা হলে ভিন্ন ধর্মের ঘরে জন্ম দেওয়ার অপবাদ কেন, সৃষ্টি কর্তাকে দাও ধনুকর, মোল্লায় কহিলেন বিধর্মীরা জাহান্নামি একই কথা ব্রাহ্মণের মুখেও শুনিলাম
2026-07-29 06:53:38
0
ejajulislam444
Ejajulislam444 :
ইসলাম বাদে সব ধর্মেই ভুল আছে
2026-07-23 16:27:32
1
jahidbd50
jahidbd50 :
সব কিয়ামতের আলামত কিছু বলার এদের 😅
2026-08-01 06:02:39
0
iloveyoubaby_26
˚𐙚₊—̳͟͞͞♡Rion.🧸ྀི. 𐙚 ˚ :
এটাতো একটা পরিক্ষা মাএ সেখান থেকে তো চাইলে ই হেদায়েতর পথে আসতে পারতো। আপনাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আপনার উচিত তা ধারা সত্য বের করা আর আপনি বললেন যে তাহলে যারা ইসলামে নেই তাদের কি দোষ আসলে দোষ কারোর না আপনি মুসলমান ঘরে জন্ম হলেয় যে মুসলিম এমন কথা কেও বলে নাই আর যাদেরকে অন্য ধর্মে দিয়েছে তারা কি গুনাহগার? না তারাও মুসলিম ঘরের মতই তাদের আল্লাহ বুদ্ধি দিয়েছে তাদের উচিত সেই বুদ্ধি কাজে লাগানো আপনি দেখেছেন হয়ত কত মানুষ মুসলিম হয়েছে অন্য ধর্ম থেকে ত তাদের বেপারে কি বলবেন? তারা ত বলে নাই যে আমাদের কেনো অমুসলিম এর ঘরে জন্ম দিল তারা তাদের বিবেক ধারা চিন্তা করে সঠিক পথ পেয়েছে।আপনি মাশাল্লাহ অনেক জ্ঞানী আশা করি আপনিও সঠিক পথ খুজবেন আর মোল্লাদের কথায় ইসলাম বিচার করবেন না ইসলাম তার ধর্মগ্রন্থ ধারা বিচার করেন। মোল্লাদের আমিও ঘ্রিনা করি কারন তারা কথা বলে বেশি কাজ করে কম কিন্তু ইসলামই সত্য ধর্ম আর আপনি সত্য বাদি হইলে রিপ্লাই দিবেন আশাকরি😊💝
2026-07-22 13:41:21
0
saimhossin96
シメ。 :
এসব বিস্তারিত জানার ইচ্ছে থাকলে ইনবক্সে আসো
2026-07-22 01:51:49
0
niloynkkhan78
🍒Y.O°ü®r_ Ñî LØY±🧃 :
❤️❤️❤️
2026-07-21 17:02:19
0
hridoy42781
Hridoy 🌿🌿🌿 :
🥰🥰🥰
2026-07-30 06:40:10
0
_ego__master_99
❤️___🚩. Friends :
মুসলমানদের মতো এমন কথা যদি ব্রাহ্মণ বলে থাকে তাহলে সেটা ব্রাহ্মণের কথা সনাতন ধর্মের কথা নয়। সনাতন ধর্মের সর্বোচ্চ ধর্মগ্রন্থ পবিত্র বেদ আমাদের এই শিক্ষা দেয় না। বরং বেদ বলে ঈশ্বরের কাছে সবাই সমান কেউ বড় নয়, কেউ ছোট নয়। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। বেদ মতে এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই সনাতন, বেদের ধর্মই মানব ধর্ম সবার শেষ ঠিকানা এক। ☝️🕉️
2026-07-24 20:30:11
1
To see more videos from user @ratul_hossain_fazlu, please go to the Tikwm homepage.

Other Videos


About