anamulu :
প্রিয়তমা
যার কপালে ভালোবাসা নেই, সে হাজারটা সত্যিকারের ভালোবাসা দিয়েও কারোও আপন হতে পারে না।
যার কপালে প্রিয় মানুষকে ধরে রাখার সৌভাগ্য নেই, সে বুক ভরা মায়া নিয়েও একদিন খালি হাতে ফিরে আসে।
জীবনে এমন কিছু মানুষ আছে, যারা শুধু হারানোর জন্যই ভালোবাসে। তারা স্বপ্ন দেখে, তারপর সেই স্বপ্ন ভেঙ্গে যেতে দেখে। তারা অপেক্ষা করে, কিন্তু অপেক্ষার শেষেও কেউ ফিরে আসে না। তারা হাসতে শিখে,, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অগণিত না বলা কান্না।
তখন বুঝতে হয়, সুখটা আসলে সবার জন্য নয়, কিছু মানুষের কপালে শুধু দুঃখ লেখা থাকে, সেই লেখা মুছে ফেলার ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই।
তাই কপালে যদি সুখ না,ই থাকে, তাহলে সেই কপালে পাথর ঠুকে রক্ত ঝড়িয়ে কোন লাভ নেই। কারণ ভাগ্য যদি মুখ ফিরিয়ে নেয়, তবে মানুষ বেঁচে থাকে কিন্তু সত্যিকারের সুখী হয়ে আর বাঁচতে পারে না।
2026-07-22 14:43:16