@user27388444: মানুষ নাকি হারাইয়া গেলেই খুজতে নামে, বুঝতে পারে সে মানুষ টা বুকের ভেতরে কেমন আছিলো,,? একদিন দেখবা আমি আর নেই! হারাইয়া গেছি। আকাশে নেই, বাতাসে নাই! জলে নেই, ডাঙায় নাই। পাখির পালকের মতো তোমার অবহেলায় কোথাও আমি নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমু, ইনিস্টাগ্রামে, টুইটারে আমি তোমার কোথাও নাই! তোমার পথে নাই, পত্রেও নাই। কোন টিভি সংবাদপত্রে অজ্ঞাত নামা শিরোনামে নাই। খবরের কাগজে বিজ্ঞাপনে নাই। মাঝ সমুদ্রে ডুইবা যাওন জাহাজের মতোন ডুইবা গেছি। হারাইয়া গেছি যেইভাবে হারাইয়া যায় পানির ভেতরে লবণ কিংবা চিনির দানা। বাতাসে যেইভাবে উধাও হইয়া যায় হাওয়াই মিঠাই কিংবা দুধের ভেতর যেভাবে পানি মিইশা গিয়া হারাইয়া যায় সেই ভাবে হারাইয়া গেছি। আমারে কোথাও খুইজা পাবা না। বিষন্ন দুপুরের বায়নায় আয়না হইয়া গেলে তুমি কি সেদিন কাঁদবা?, কাইন্দো না, তুমিও আমার হারাইয়া যাওনটা মাইনা নিও, কেমন। মানুষ হারাইয়া যাওনের ব্যথা বুকের দাবিতে পুইষা রাখতে নাই। জাইনা নিও, মানুষ হারাইয়া যাওনের ব্যথার কথারা, আগুন ছাড়াই পুড়াইয়া মা..রে! #ক্যাপশন #highlight #foryoupage #bdtiktokofficial #PîcchîMâfįyåKîňg
🥷☠🥷Pîcchî Mâfįyå Kįňg🥷☠🥷
Region: BD
Wednesday 22 July 2026 07:23:24 GMT
Music
Download
Comments
MD sohag kain :
কিছু মানুষ আমাদের জীবনে আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু রেখে যায় আজীবনের কষ্ট। তারা হয়তো জানেই না, তাদের বলা ছোট ছোট কথাগুলো, রাত জেগে করা গল্পগুলো, হাজারটা স্বপ্ন দেখানো প্রতিশ্রুতিগুলো—একটা মানুষের পুরো পৃথিবী হয়ে গিয়েছিল। অথচ একদিন হঠাৎ করেই তারা বদলে যায়। না থাকে আগের মতো খোঁজ, না থাকে সেই মায়া, না থাকে সেই ভালোবাসা। তখন শুধু থেকে যায় কিছু স্মৃতি আর এক বুক চাপা কান্না…
2026-07-22 15:52:01
0
Mithila Mithila :
❤️❤️❤️
2026-07-22 12:26:57
1
𝓑𝓵𝓪𝓬𝓴𝓵𝓲𝓰𝓱𝓽🦅 :
🖤🖤
2026-07-22 11:54:16
0
★★❖⑅⃝⑅⃝☺ͫ͢͢͢ মারজান⑅⃝⑅⃝☺ͫ͢͢͢★★ :
😳😳😳😳😳😳😳😳😳😳😳😳
2026-07-22 07:50:28
1
To see more videos from user @user27388444, please go to the Tikwm
homepage.