꧁Μᗪ ΛᖇΙFᑌL ΙSLΛΜ꧂, , :
বিশ্বাস করো, আমি নিজে ও জানি না তোমাকে কেন এত ভালোবাসি। হয়তো ভালোবাসার সব প্রশ্নের উত্তর হয় না। কিছু মানুষ জীবনে আসে,আর অদ্ভুত এক মায়ায় জড়িয়ে ফেলে। তাদের জন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায় না,তবুও তারা হৃদয়ের সবচেয়ে আপন হয়ে যায়। বিশ্বাস করো, আমি অনেকবার নিজেকে প্রশ্ন করেছি তোমার মাঝে এমন কি আছে, যার জন্য তোমাকে এত ভাবি? কেন দিনের শুরুতে তোমার কথা মনে পড়ে, কেন রাত গভীর হলে তোমার স্মৃতিগুলো এসে মনকে ভারী করে তোলে? কোনো উত্তর পাই নি। হয়তো হাসির জন্য নয়,তোমার সৌন্দর্যের জন্য ও নয়। হয়তো ভালোবাসি শুধু এই কারণে যে তুমি তুমি। তোমার উপস্থিতি আমার পৃথিবীটাকে অন্য রকম করে দিয়েছিল। তোমার নামটা শুনলেই বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জেগে উঠে, যা ভাষায় প্রকাশ করা যায় না।আমি জানি না কেন তোমার জন্য এত অপেক্ষা করি,কেন তোমার একটা খোজ পাওয়ার আশায় প্রতিদিন মনটা দরজার দিকে তাকিয়ে থাকে। আমি জানি না কেন হাজার কষ্টের পর ও তোমার প্রতি কোনো অভিযোগ জমাতে পারি না।শুধু এটুকু জানি,তোমাকে ভালোবাসাটা আমার ইচ্ছা ছিল না, কিন্তু তোমাকে ভালোবেসে ফেলা আমার জীবনের সবচেয়ে সত্ত্য ঘটনা।
বিশ্বাস করো,যদি ভালোবাসার কোনো হিসাব থাকতো, তবে হয়তো আমি উত্তর খুঁজে পেতাম। কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি গুলো কোনো যুক্তি মানে না। তাই আজ ও বলতে হয় আমি জানি না কেন তোমাকে এত ভালোবাসি, শুধু জানি,পৃথিবীর সব কারণ হারিয়ে গেলে ও তোমার জন্য আমার এই ভালোবাসাটা কখনো হারিয়ে যাবে না। আর তাই তোমাকে আমার করে নিতে গিয়ে যদি আমার সব কিছু ছাড়তে হয় আমি নিরদ্বিধায় ছেড়ে দিব! কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি ছাড়া আমি অসম্পূর্ণ..!
2026-07-23 07:07:35