🎀۔۔حUسNا،،۔👉 :
যে মানুষটা মন থেকে তোমাকে ভালোবাসবে, তুমি তার যোগ্য কিনা অযোগ্য তা কখনোই তোমাকে বুঝতে দিবে না। তুমি যদি তার অযোগ্যও হও, তবে সে তার ভালোবাসা দিয়ে তোমাকে যোগ্য করে নিবে।
তোমাকে দয়া কিংবা করুনা করে নয়, বরং তার ভালোবাসার টানে সে তোমার পাশে থাকবে। তোমাকে কখনোই একা লাগতে দেয়া তো দূরের কথা, সেই মানুষটাই তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। সে তোমার জন্য নয়, বরং নিজের জন্যই তোমাকে গুরুত্ব দিবে।
যে মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসবে, সে কখনোই চাইবে না তুমি কষ্ট পাও। তার কাছে তোমার গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি। শত কাজ–শত ব্যস্ততাকে উপেক্ষা করে, তোমাকেই প্রাধান্য দিবে।
তার কাছে হাজারটা অপশন থাকবে, তার চারপাশে ভালোবাসার মতো শত-শত মানুষ থাকবে, তবুও সে কেবল তোমার জন্যই উতলা হয়ে থাকবে। তার কাছে তোমার সময় চেয়ে চেয়ে আর কষ্ট পেতে হবে না–অবহেলা পেতে হবে না।
একটা মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে, তখন সে ভালোবাসার মানুষটাকে ছাড়া এক মূহুর্ত থাকতে পারে না৷ তোমার সামান্য একটু অনুপস্থিতি তার কাছে শত সুখের মাঝে থেকেও নিজেকে নিঃস্ব বলে মনে হবে।
সময় চেয়ে চেয়ে তার কাছেই অবহেলা পাবে, যে তোমাকে ভালোবেসে নয় বরং বিকল্প হিসাবে তোমাকে ব্যবহার করতে ভালোবাসার মতো পবিত্র সম্পর্কটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এমন মানুষ তোমাকে ছাড়বেও না আবার খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখবেও না!
কারো জীবনে অপশন হিসাবে থেকে যাওয়ার যন্ত্রণা খুবই মারাত্মক! কেননা বিকল্প জিনিস মানুষ কেবল তার নিজের প্রয়োজনেই ব্যবহার করে। আবার প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধা করে না।
আর যে মানুষটা বিকল্প হিসাবে নয় বরং মন থেকে তোমাকে ভালোবাসবে, সে সব সুখ আর শান্তি কেবল তোমার মাঝেই পাবে–তোমার মাঝেই খুঁজে নিবে। পৃথিবীর বাকি সব সুখ তার কাছে থাকবে কেবলই তুচ্ছ। আর সেই মানুষটা ঠিক তখন কেবল তোমাকে নিয়েই ব্যস্ত থাকবে, যখন সে বিকল্প হিসাবে নয় বরং মন থেকে ভালোবাসবে।
এবার একটু ভেবে দেখো তো; ভালোবাসার মানুষ হতে গিয়ে, তুমি কারো অপশন হিসাবে আছো না তো?
2026-09-04 18:29:35