Together always 🌹 [AE] :
(অক্ষত আসন)
শুরুর দিনে যেমন ছিলে, আজও আছো তেমনই রটে,
একটুও তো কমেনি মায়া, এই হৃদয়ের পটে।
সময় গেছে নিজের মতো, বদলে গেছে কত কী যে,
তোমার প্রতি ভালোবাসাটা, আজও আছে সতেজ নিজে।
হয়তো এই জীবনে আমার, আসবে নতুন চেনা কেউ,
অন্য কোনো নামের ছোঁয়ায়, জাগবে নতুন কোনো ঢেউ।
কিন্তু তোমার আসনখানি, আগলে রাখা আগের মতো,
সেথায় কাঁপন ধরায় না তো, অন্য কোনো গল্প যত।
যে মায়াটা জড়িয়েছিল, তোমায় ঘিরে প্রথম দিনে,
অন্য কারো সাধ্য কী আর, সেই মায়াটুকু নেবে যে কেড়ে?
তুমি ছিলে যেমন আগে, আজও রবে সেইখানেতে,
কেউ পারবে না তোমার মতন, আমার মনে জায়গা নিতে।
ছেড়ে যাওয়ার গল্পগুলো, আমাদের এই জীবন ছুঁয়ে যাক,
তুমি আমার চিরকালের, শ্রেষ্ঠতম এক অধ্যায় হয়ে থাকবে, এইটা দিয়ে আমার এ জীবন শেষ হয়ে যাক।
আরাফাত রহমান ✍️✍️
2026-07-23 19:42:49