❤️ হৃদয়ের কথা❤️ :
চারদিকে এত মানুষ থাকা সত্ত্বেও নিজেকে বড্ড একা লাগে।
মানুষ ভরা এই পৃথিবীতে একাকিত্বের চেয়ে বড় কষ্ট হয়তো আর কিছু নেই। চারপাশে সবাই আছে, কথা বলার মানুষ আছে, হাসির আড্ডা আছে, তবুও কেন জানি ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। কারণ একা থাকা আর একাকী অনুভব করা, দুটো এক জিনিস নয়। অনেক সময় মানুষের ভিড়েও একজন মানুষ ভীষণ নিঃসঙ্গ হয়ে যায়। কারণ তার মনের কথা শোনার মতো,তার নীরবতা বোঝার মতো, তার কষ্টটা অনুভব করার মতো কেউ থাকেনা, তখন হাসিটাও কেমন অভিনয় মনে হয়, কথাগুলোও কেমন অর্থহীন লাগে, মাঝে মাঝে ইচ্ছে করে কেউ একজন জিজ্ঞেস করুক, তুমি সত্যিই ভালো আছো তো? কিন্তু সবাই শুধু মুখের হাসিটা দেখে, ভিতরে ক্লান্ত মানুষটাকে কেউ দেখে না, চারদিকে এত মানুষ থাকা সত্ত্বেও নিজেকে বড্ড একা লাগে। কারণ এই একাকীত্ব মানুষের অভাব থেকে আসে না,, এটা আসে নিজের মানুষ না থাকার অভাব থেকে, কিছু শূন্যতা আছে যা হাজার মানুষের ভিড়েও পূরণ হয় না,, আর সেই শূন্যতাগুলোই রাতের শেষে মানুষকে নিঃশব্দে কাদায়,,,,,,,,,,
2026-07-24 15:53:13