@nayeemul_hasan_sifat: এই আমাকে কিছু নাইবা দিলে শুধু একবার নিজের করে নাও। তোমার কাছে আমার কোনো দাবি নেই নেই কোনো অভিযোগ নেই কোনো হিসাব। আমি তোমার কাছে পৃথিবীর সব সুখ চাই না চাই না দামী কোনো উপহার কিংবা বড় কোনো প্রতিশ্রুতি। শুধু চাই, তোমার জীবনের ছোট্ট একটা জায়গায় আমাকে আপন করে রাখো। শুধু তোমাকে ভালোবেসেই আমি অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারি। তোমার হাসিতে নিজের সুখ খুঁজে নিতে পারি তোমার কষ্টে নীরবে কাঁদতে পারি তোমার নীরবতার মাঝেও তোমার মনের ভাষা বুঝতে পারি। হয়তো আমি নিখুঁত নই হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ও নই তবুও বিশ্বাস করো তোমাকে ভালোবাসার অনুভূতিটা আমার কাছে সবচেয়ে সত্যি সবচেয়ে পবিত্র। এই আমাকে কিছু নাইবা দিলে শুধু নিজের করে নাও কারণ আমি তোমার কাছে কিছু পাওয়ার জন্য আসিনি এসেছি শুধু ভালোবাসার সমস্ত অনুভূতি নিয়ে। তোমার হাতটা ধরে জীবনের পথ চলার স্বপ্ন নিয়ে। #captions #foryou #fyppppppppppppppppppppppp #bdtiktokofficial #bdtiktokbangladesh