@ra.fi598: আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতায় গতকাল সকালে আমরা সাতকানিয়ার উপদ্রুত এলাকাগুলোতে পৌঁছে সফলভাবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মুড়ি,পানির বোতল প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, সাবান ও গ্যাস লাইটসহ নানা প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সরাসরি তুলে দিয়েছি। পানি কমলেও অনেক এলাকায় এখনো থৈ থৈ পানি আর কাদা। যেসব পরিবার কিছুদিন আগেও আমাদের চেয়েও অনেক সচ্ছল ছিলেন, তাঁরা আজ সব হারিয়ে চরম সংকটে। তাঁদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে এবং তাঁদের পাশে দাঁড়াতে পেরে আমাদের সাধারণ শিক্ষার্থীদের পুরো টিমের কষ্ট সার্থক আমাদের এই দীর্ঘ পথচলা এবং পুরো উদ্যোগটিকে সফল করে তোলার জন্য— ধন্যবাদ জানাই আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে, যাঁরা এক বাক্যে বিশ্বাস রেখে ফান্ডে অর্থ সহায়তা দিয়েছেন। ধন্যবাদ জানাই মির্জাপুর স্টুডেন্টস ক্লাবের প্রতিটি সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের, যাঁদের দিনরাত পরিশ্রম ছাড়া এই উদ্যোগ বাস্তবায়ন করা অসম্ভব ছিল। আপনারা পাশে ছিলেন বলেই আজ এতগুলো মানুষের মুখে একটু খাবার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া সম্ভব মানুষ মানুষের জন্য"— এই সত্যকে ধারণ করেই মির্জাপুরের তরুণ সমাজ ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকবে, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য এবং সাতকানিয়ার এই বিপদাপন্ন মানুষগুলোর দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য দোয়া করবেন।#foryou

RA Fi⚡️
RA Fi⚡️
Open In TikTok:
Region: BD
Friday 24 July 2026 18:42:23 GMT
264
36
4
2

Music

Download

Comments

..afrin__47
AF R IN :
চট্টগ্রামে নাকি
2026-07-24 19:07:16
0
user340560824
YIANOOR GANGSTER🥷🥷 :
🥰🥰🥰
2026-07-25 03:55:14
0
rafi_khan_jisan
Just Zio :
❤️❤️❤️
2026-07-25 04:03:52
0
To see more videos from user @ra.fi598, please go to the Tikwm homepage.

Other Videos


About