চেয়ে দেখি কে একজন দাঁড়িয়ে ওপারে,
হয়তো হারিয়েছে সব, এই ভবের বাজারে!
করুণ নয়নে সে যে চেয়ে রইল আমার দিকে,
ভেবেছি সান্ত্বনা দেবো, হাসবে সে ফ্যাকাশে থেকে ফিকে-
কিন্তু হায়, বাড়ানো হাত ফিরে এলো শূন্যতায়,
এক নিরেট আয়না এসে দাঁড়িয়েছে মাঝখানটায়!
2026-07-26 06:43:03
0
To see more videos from user @samirajahanmim1, please go to the Tikwm
homepage.