@miraz.500: **অঙ্গীভূত আনসার ব্যবস্থাপনায় যুগান্তকারী সংস্কার: প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের কর্মসংস্থানে নতুন সুযোগ** বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের অন্যতম প্রত্যাশা ছিল প্রচলিত 'রেস্টপ্রথা' বিলুপ্ত করে চাকরির ধারাবাহিকতা নিশ্চিত করা। বর্তমান মহাপরিচালকের দূরদর্শী নেতৃত্ব, পরিকল্পিত কর্মপরিকল্পনা এবং ধারাবাহিক সংস্কার উদ্যোগের ফলে গত দুই বছরে এ ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিনের রেস্টপ্রথা বাতিল করা হয়েছে এবং সতেজকরণ প্রশিক্ষণ চালুর মাধ্যমে সদস্যদের কর্মজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রেস্ট, প্যানেল ও ব্লকে থাকা সদস্যদের তথ্য নিবিড়ভাবে যাচাই-বাছাই করে ভুয়া সদস্যদের বাহিনী থেকে অপসারণ করা হয়েছে। এর ফলে অঙ্গীভূত আনসার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা আরও সুসংহত হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন গার্ডের শূন্যপদ পূরণের জন্য প্যানেলে থাকা সদস্যদের পর্যায়ক্রমে একাধিকবার নিয়োগের অফার দেওয়া হলেও ৬,১৭৫ জন সদস্য অফার গ্রহণ করেননি। ফলে তাদের স্মার্টকার্ড বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া মামলা বা শৃঙ্খলাজনিত কারণ ব্যতীত অন্যান্য কারণে ব্লকে থাকা সদস্যদের ২৯ জুলাই ২০২৬ তারিখের মধ্যে সদর দপ্তরে আবেদন করার নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে তাদের বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করা যায়। বর্তমানে অন্যান্য রেঞ্জের তুলনায় কুমিল্লা ও চট্টগ্রাম রেঞ্জে জনবল সংকট সবচেয়ে বেশি। এই দুই রেঞ্জে মোট ১,৩৯০টি শূন্যপদ রয়েছে। প্যানেলে থাকা সদস্যদের একাধিকবার অফার দেওয়া হলেও তারা যোগদান না করায় এই সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে একদিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে এই দুই রেঞ্জে কর্মরত সদস্যদের নিজ জেলার নিকটবর্তী স্থানে বদলি কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, ইতিপূর্বে রেষ্ট প্রথা ও ইচ্ছেমত অন্যান্য কর্মক্ষেত্রে বছরের পর বছর নিয়োজিত থেকে পুনরায় অঙ্গীভূত হওয়ার সুযোগ থাকায় গার্ডসমূহে মোতায়েনের ক্ষেত্রে অঙ্গীভূত আনসারের প্রকৃত ঘাটতি নির্ধারণ করা জটিল ছিল। সকল জেলার গার্ডের মোতায়েন চাহিদা অনুযায়ী জেলা ভিত্তিক নিয়োগ চাহিদা বিবেচনা না থাকায়, ঢাকা-চট্রগ্রাম মহানগরীর বিশাল চাহিদা সমন্বয় করে অঙ্গীভূত আনসারদের নিজ নিজ বিভাগে বদলির সুযোগ ছিল না। এই সংকট নিরসনে সম্প্রতি কুমিল্লা ও চট্টগ্রাম রেঞ্জের শূন্যপদ পূরণের লক্ষ্যে চট্রগ্রাম বিভাগের ভিডিপি ও উপজেলা আনসার প্রশিক্ষিত সদস্যদের অঙ্গীভূত আনসার হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নব প্রস্তাবিত বিধিমালার আলোকে সাম্প্রতিক অফিস আদেশে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে সারাদেশে অঙ্গীভূত আনসার সদস্যদের নিজ জেলার নিকটবর্তী স্থানে বদলি কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এই নিয়োগ কার্যক্রম বাহিনীর তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের জন্যও একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে উপজেলা/থানা মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য এবং ভিডিপি/টিডিপি অ্যাডভান্স কোর্স সম্পন্নকারী সদস্যরা অঙ্গীভূত আনসার হিসেবে নিয়োগের সুযোগ প্রত্যাশা করে আসছিলেন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সেই প্রত্যাশা বাস্তবায়নের একটি কার্যকর সুযোগ সৃষ্টি হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে মোতায়েনকৃত আনসার সদস্যদের পেশাদারিত্ব, নিরাপত্তা ও জবাবদিহিতা আরো বেশি কার্যকর হবে। বর্তমানে সারা দেশের ৬,৩০৪টি প্রতিষ্ঠানে ৫৬,৪৮৫ জন অঙ্গীভূত আনসার সদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। নতুন নিয়োগ কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে, অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের জন্য কর্মসংস্থানের সুযোগও উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে। বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে গৃহীত এসব সংস্কার উদ্যোগ অঙ্গীভূত আনসার ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ, শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর করে তুলেছে। একই সঙ্গে সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। #ansarvdp #dgansar #আনসার #ভিডিপি #জব

Miraz mia
Miraz mia
Open In TikTok:
Region: BD
Sunday 26 July 2026 06:18:09 GMT
14435
1090
23
47

Music

Download

Comments

mdmithunali245
MdMithunAli mithunmdmithunali5 :
ভাই রংপুর বিভাগ এর নিয়োগ হবে না
2026-07-26 17:33:11
2
md.simul5900
Md Simul★99 :
Thanks
2026-07-27 15:23:22
1
bilaluddin620
BILAL UDDIN :
সব মিত্যা নিউজ🥰🥰
2026-07-26 16:30:39
0
jiauddinbabu333
চাঁদপুর ইলিশ :
বিলুপ্ত হয় নাই আর হবেও নাহ
2026-08-12 20:08:34
0
hokkotha100
হক কথা 🤨 :
আনসারের কি সার্কুলার আসবে
2026-07-27 14:47:46
1
sharif000005
💉নাপা এক্সট্রা 💊💊 :
শৃঙ্খলাভঙ্গকারীদের কি আরেক বার সুযোগ দিবে না।
2026-07-26 18:54:24
0
dyyo54m7ogh5
ব্রজেন আরোপ :
কোন কিছু হয় না বেতন বাড়াবে বলে বাড়ে নাই লোন সিনিউর জিনিওর নাই আজকে ট্রেনিং করে যোগদান করবে তার বেতন আর যে ২০ ধরে চাকরি করছে সমান,রেশন উত্তোলন খরচ বেড়ে গেলো বেতন আর বাড়লো না,,,,,
2026-07-27 13:39:00
0
kosto.268
দুনিয়াটা মিছে মায়া :
প্রথম ধাপের সতেজকরনের ভিডিও
2026-07-26 21:06:28
1
5790fdsjyggbbuyydjjiuy
69 :
বাশঁ
2026-07-26 08:31:20
0
mdnurjamalmiah557
mdnurjamalmiah557 :
কচু কচু
2026-08-01 20:51:05
0
mdshahjalal971
jalal75 :
বাঁশ
2026-08-02 02:31:41
0
uereehvjcjcxkff
⚔️IS Ismail ⚔️ :
💖💖💖
2026-07-26 18:14:57
1
md.rohan4287
MD Rohan :
🥰🥰🥰
2026-07-26 06:24:24
1
user9263305409661
user9263305409661 :
🥰🥰🥰
2026-07-27 09:45:25
1
md.maksud7572
Md Maksud :
❤️❤️❤️
2026-07-27 10:42:53
1
user9779298563850
Noman :
🥰🥰🥰
2026-07-26 18:16:41
1
user8050342391165lima
L🥰S :
😊😊😊
2026-07-27 03:49:34
1
lhmarma
রুমা মং-দা :
❤️❤️❤️
2026-07-26 16:25:48
1
mdnagirhossain84
MD,Nagir Hossain :
👍👍👍👍👍
2026-07-27 09:32:46
1
mohammadsohaghasan
Mohammad Sohag :
🥰🥰🥰
2026-08-03 04:03:01
0
md.shahjan.khan
MD.SHAHJAN KHAN :
❤️❤️❤️
2026-08-11 06:54:21
0
To see more videos from user @miraz.500, please go to the Tikwm homepage.

Other Videos


About