~R>🎭 :
সঙ্গী যদি স্বস্তি না দেয়-তবে সঙ্গীহীন থাকাই শ্রেষ্ঠ...
জীবনে একজন মানুষ থাকার মানে শুধু সম্পর্ক থাকা নয়... বরং তার কাছে শান্তি পাওয়া, নিজের মতো করে থাকতে পারা, কোনো ভয় ছাড়াই মনের কথা বলতে পারা...
কিন্তু যদি সেই মানুষটার কাছেই প্রতিনিয়ত অশান্তি পাওয়া যায়, যদি প্রতিটি কথার পর নিজেকে ব্যাখ্যা করতে হয়, যদি ভালোবাসার চেয়ে দুশ্চিন্তাই বেশি হয়-তাহলে সেই সম্পর্ক আশ্রয় নয়, বোঝা হয়ে যায়...
ভালোবাসা মানুষকে ক্লান্ত করার জন্য আসে না, বরং একটু শান্তি দেওয়ার জন্য আসে...
যে মানুষটা তোমার, তার পাশে থাকলে মন হালকা লাগার কথা... নিরাপদ লাগার কথা...
কিন্তু যদি তার উপস্থিতিতেই হৃদয় ভারী হয়ে যায়, যদি প্রতিদিন কষ্ট পাওয়ার ভয় নিয়ে বাঁচতে হয়, তাহলে একা থাকাও অনেক ভালো...
কারণ একাকীত্ব কষ্ট দেয়, কিন্তু ভুল মানুষের সঙ্গ ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়...
সঙ্গী যদি স্বস্তি না দেয়-তবে সঙ্গীহীন থাকাই শ্রেষ্ঠ...
কারণ জীবনে এমন একজন মানুষ দরকার, যার কাছে গেলে মনের ঝড় থেমে যায়...
যার উপস্থিতি কষ্টের কারণ না হয়ে, শান্তির কারণ হয়ে দাঁড়ায়...
আর যদি এমন মানুষ না মেলে, তবে নিজের সঙ্গেই থাকা ভালো...
কারণ শান্তি ছাড়া কোনো সম্পর্কেরই আসল সৌন্দর্য নেই..!!❤️🩹🫶
2026-07-26 14:15:37