আমি হয়তো বিক্রি হবো নয়তো কিনবো :
আমি আপনাকে ভীষণ ভালোবাসি, তবে আপনার থেকেও বেশি ভালোবাসি আপনার অস্তিত্বকে। শুনে হয়তো আপনার কাছে ব্যাপারটা গোলমেলে ঠেকছে—একবার বলছি ‘আপনাকে’, পরক্ষণেই বলছি ‘আপনার অস্তিত্বকে’। কিন্তু আমার কাছে এই দুয়ের মধ্যে আপনার সত্তা, আপনার উপস্থিতি অধিক প্রিয়। আপনার থেকে আপনার অস্তিত্ব অধিক মূল্যবান। আজ এইটুকু বলতে পারি যে, আমি আর আপনি একই আকাশের নিচে আছি, বেঁচে আছি, একই পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছি—কেবল আপনার অস্তিত্বটুকু অনুভব করতে পারি বলেই।
যেদিন আপনার অস্তিত্ব এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে, সেদিন হয়তো এই ‘আমি’ নামক মানুষটার পক্ষেও নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়বে। হয়তো আপনার সঙ্গে সঙ্গেই আমার সত্তা বা অস্তিত্বও পৃথিবীর বুক থেকে মুছে যাবে।
তাই আমার সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ চাওয়া আপনাকে ঘিরে নয়, আপনার বেঁচে থাকাকে ঘিরে। আপনি ভালো থাকুন, ভালোভাবে বাঁচুন—এই কামনা করি। কিন্তু যদি কখনও আপনি কষ্ট নিয়ে আর বাঁচতে না চান, নিজের জীবন ধ্বংস করে দিতে চান, নিজের সর্বনাশ ডাকতে চান—তবুও আমি স্বার্থপরের মতো মিনতি করব, আপনি বেঁচে থাকুন।
আপনার নিঃশ্বাসের স্পন্দন আমার বেঁচে থাকার কারণ।
এটুকু স্বার্থপর আমি হতে চাই। আপনি বেঁচে থাকলে অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে বাঁচতে পারব যে, এই পৃথিবীর বুকে আপনি নামক মানুষটা এখনও নিঃশ্বাস নিচ্ছে, আর সেই নিঃশ্বাসের রেশ ধরেই আমিও বেঁচে আছি..
2026-07-27 20:13:56