@jibonrana772: কথার চাইতে অনুভূতি বেশি গভীর হয়! মানুষ যে কথাটি মুখে বলতে পারে না, সেটা মানুষ অনুভব করে। আর এই অনুভূতি কখনো কখনো মানুষকে ভালো থাকতে দেয় না। কোনোকিছু ভালো না লাগা একপ্রকার বাজে অনুভূতি! এই অনুভূতি কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না। কথার চাইতে এই অনুভূতি গভীর ভাবে মানুষকে যন্ত্রণা দেয়! মানুষ যখন তার ভাষা হারিয়ে ফেলে, তখন সে তার অনুভূতি শক্তিকে জাগ্রত করে। যে মানুষটা যত বেশি নীরব থাকে, সেই মানুষের অনুভব শক্তি তত প্রখর। যারা কথা কম বলে, কিংবা কথা দিয়ে মানুষকে বশে আনতে পারে না, তারাই অনুভূতির গভীর আ*ঘা*তে আহত হয়! স্মৃতি মানুষকে ভোগায়, আর অনুভূতি মানুষকে তীব্র যন্ত্রণা দেয়! প্রিয় মানুষের সাথে কথার চাইতে মানুষটার প্রতি অনুভূতি তীব্র থাকে। কথা তো অনেক মানুষের সাথেই হয়, তবে সবার প্রতিই আকর্ষণ জন্মায় না। মানুষের এই অনুভব শক্তিই মূলত তার প্রিয় মানুষের প্রতি আকর্ষণ বাড়ায়। আর এই আকর্ষণ কখনো কখনো মানুষকে হাসায় আবার কখনো কখনো মানুষের কান্নার কারণ হয়!