Fm Shaon Wahid :
তোমাকে কীভাবে ভুলে যাবো...? তুমি তো আমার হৃদয়ের সেই মায়ায় জড়ানো ভালোবাসা, যাকে ভুলে যেতে গেলেই মনে হয় বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো দুঃখ আমাকে এতটা ভেঙে দেয়নি, যতটা দেয় তোমাকে হারানোর নীরব যন্ত্রণা। এই যন্ত্রণা আমার হাঁটু ভেঙে দিয়েছে, আমার দাঁড়ানোর শক্তিটুকুও নেই এখন।
চাইলেই কি ভুলে যাওয়া যায়? তোমার স্পর্শ, তোমার শব্দ, তোমার উপস্থিতি, সবই এখনো আমার ভেতরে আগুন হয়ে জ্বলছে। আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে তোমাকে ভুলে যাওয়া, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে তোমাকে মনে করা।
তুমি চাইলে আমাকে ভুলে যেতে পারো, মুছে ফেলতে পারো আমার অস্তিত্ব, তোমার সেই সাহস আছে। কিন্তু আমি? আমি পারি না, তোমাকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না। তুমি আমার হবে, এটা হয়তো অসম্ভব। কিন্তু তুমি আমার না, এটা মানতে পারাটাও অসম্ভব। তোমাকে দেখার তৃষ্ণা কখনো মিটলো না, হয়তো সহস্র বছর গেলেও মিটবে না। মানুষ নাকি চিহ্ন না দেখলে জন্মদাগও ভুলে যায়, সেখানে তুমি তো আমায় পুরোপুরি নিশ্চিহ্নই করে দিলে। কিন্তু তবুও তোমার প্রতি আমার অনুভূতি মারা যায়নি, এখনো বেঁচে আছে, আমাকে প্রতিটা মুহূর্তে ভেতর থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে...!!❤️🩹
2026-07-27 14:25:47