🚫নরসীংদির কিং🚫 :
:যে ছেড়ে যায়, সে খুব সুন্দর করে নিজেকে গুছিয়ে নেয়; আর যে থেকে যায়, তার কপালে জোটে একরাশ শূন্যতাআর অগণিত অবহেলা। মানুষটা ঠিক কতটা স্বার্থপর হলে একটা আস্ত মানুষকে মাঝপথে ভেঙে গুঁড়িয়ে দিয়ে অনায়াসে ভালো থাকতে পারে, তা হয়তো ছেড়ে যাওয়া মানুষগুলো ছাড়া আর কেউ জানে না!
যে ছেড়ে যায়, সে ভালোবাসার অভিনয়টা বড্ড চমৎকার জানে। প্রয়োজন ফুরিয়ে গেলে কিংবা নতুন কোনো অপশন সামনে এলেই সে ছলে-বলে-কৌশলে সড়ে পড়ে। তার কাছে অনুভূতির কোনো মূল্য থাকে না, মূল্য থাকে কেবল নিজের সুবিধার।
সম্পর্কটা তো দুজনেরই ছিল, অথচ যখনই টানাপোড়েন এলো, সব দায়ভার ওই থেকে যাওয়া মানুষটার কাঁধে চাপিয়ে দিয়ে সে রাজহাঁসের মতো ডানা ঝাপটে উধাও হয়ে গেল! লড়াই করার সাহস যার থাকে না, সে-ই পিছন ফিরে না তাকিয়ে এভাবে পালিয়ে যায়। তার অপরাধ শুধু এতটুকুই নয় যে সে বিশ্বাস ভেঙেছে, সে একটা মানুষের ভালো থাকার সবটুকু অধিকার কেড়ে নিয়ে তাকে একলা ফেলে রেখে গেছে। যে থেকে গেল, সে আজ ভালো নেই-কারণ তার একটাই অপরাধ ছিল, সে নিঃশর্তভাবে বিশ্বাস করেছিল। সে অপরাধী, কারণ সে সত্যি ভালোবেসেছিল। আর যে ঠকালো, মিথ্যা আশ্বাস দিয়ে একটা জীবন তছনছ করে দিয়ে চলে গেল, সে আজ দিব্যি শান্তিতে ঘুমায়!
এই শহরের সবচেয়ে বড় নিষ্ঠুরতা বোধহয় এটাই-যে সত্য ছিল, কষ্টটা কেবল তারই জোটে; আর যে মিথ্যে ছিল, সে নতুন হাসির আড়ালে সব অপরাধ ঢেকে দিব্যি ভালো থেকে যায়!
2026-09-09 10:51:10