কাজল চোখের মেয়ে
শুনো কাজল চোখের মেয়ে,
একটি কথা রাখো মনে—
যতদিন কাজল ভরা চোখে
স্বপ্ন থাকবে গোপনে।
যতদিন না চুলের কালো
সাদার সাথে মিশে যায়,
যতদিন না হাসির মাঝে
দাঁতগুলো সব হারিয়ে যায়।
যতদিন না পথ চলাতে
লাঠিই হয় শেষ সম্বল,
ততদিন আমি থাকব পাশে,
হাতে রেখে ভালোবাসার বল।
শেষ বেলার সেই পথটুকু
একসাথে হোক পার,
তোমার লাঠি নয় শুধু—
হতে চাই আজীবন তোমার ভালোবাসার অধিকার। ❤️
2026-07-30 17:00:06
0
To see more videos from user @ummekulsumatiya3, please go to the Tikwm
homepage.