@___juboraj___: পাওয়ার আগে... এবং হারানোর পরে... সবকিছুই মূল্যবান হয়ে যায়... 🖤🥀 মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো—যা কাছে থাকে, তার মূল্য ঠিকমতো বুঝতে না পারা... যখন কোনো মানুষ আমাদের জীবনে থাকে, তখন তার উপস্থিতিটাকে খুব সাধারণ মনে হয়... মনে হয়, সে তো আছেই... কোথাও যাবে না... কিন্তু সময়ের নিয়ম বড় অদ্ভুত... যেদিন সেই মানুষটা দূরে সরে যায়... অথবা কোনো প্রিয় জিনিসটা হাতছাড়া হয়ে যায়... সেদিন বুঝতে পারি... যেটাকে সাধারণ ভেবেছিলাম... সেটাই ছিল জীবনের সবচেয়ে অসাধারণ প্রাপ্তি... অনেকেই সফলতার মূল্য বোঝে... যখন বহুবার ব্যর্থ হয়... অনেকেই পরিবারের মূল্য বোঝে... যখন তাদের ছাড়া একা থাকতে হয়... অনেকেই ভালোবাসার মূল্য বোঝে... যখন প্রিয় মানুষটা আর ফিরে আসে না... জীবন বারবার শিখিয়ে দেয়... অবহেলা করে হারিয়ে ফেলার চেয়ে... যত্ন করে আগলে রাখা অনেক সহজ... কারণ ভাঙা কাঁচ জোড়া লাগানো যায়... কিন্তু আগের মতো স্বচ্ছ করা যায় না... ঠিক তেমনি... ভেঙে যাওয়া বিশ্বাস... আর হারিয়ে যাওয়া মানুষ... সবসময় ফিরে আসে না... পাওয়ার আগে... এবং হারানোর পরে... সবকিছুই মূল্যবান হয়ে যায়... তাই যা আজ তোমার কাছে আছে, তার কদর করতে শিখো... কারণ সময় একবার কেড়ে নিলে, অনুশোচনা ছাড়া আর কিছুই হাতে থাকে না... আর কিছু শূন্যতা এমন হয়, যা কোনো মানুষ, কোনো অর্থ কিংবা কোনো সময় দিয়েও আর পূরণ করা যায় না... ❤️🩹 লেখক : নিঃসঙ্গ কবি