@sh.tanzil72: তানজিল আর ফারিয়া। কলেজ থেকে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। তানজিল একটু চুপচাপ। কিন্তু ফারিয়া হাসলে ওর দুনিয়া আলো হয়ে যেত। ওরা ঠিক করেছিল একসাথে ছোট্ট একটা ঘর নেবে। ছাদে গাছ লাগাবে। রোজ সন্ধ্যায় চা খাবে। ফারিয়া ডাকতো "পাখি" তানজিল ডাকতো "জান"তারপর একদিন তানজিলের ব্লাড ক্যান্সার ধরা পড়ল। স্টেজ ডাক্তার বলল হাতে বেশি সময় নেই। কেমো, ব্যথা, হাসপাতালের গন্ধ... সব ও একা সহ্য করল। ফারিয়াকে কিছু বলেনি। কারণ ও জানতো, ফারিয়া জানলে পড়াশোনা ছেড়ে দেবে, কান্না করবে, নিজের স্বপ্নগুলো মাটি করে দেবে। তানজিল চাইতো ফারিয়া উড়ুক। ওর ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করুক। শেষ ৩ মাসে তানজিল ফারিয়ার সাথে ঝগড়া করে ব্রেকআপ করে নিল। ইচ্ছে করে কঠিন কথা বলল। "তুমি বড্ড প্যারা দাও। আমার লাইফে থাকার দরকার নেই।" ফারিয়া সেদিন অনেক কেঁদেছিল। তানজিল আড়ালে গিয়ে নিজেও কেঁদেছে। বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু মুখে হাসি রাখতে হয়েছে। যাওয়ার আগের রাতে তানজিল একটা চিঠি আর একটা পেনড্রাইভ রেখে গেল ফারিয়ার বাসার দারোয়ানের কাছে। চিঠিতে লেখা ছিল: জান, আমাকে ক্ষমা করে দিও। আমি পালিয়ে যাইনি। আমি চাই তুমি আমার জন্য থেমে না থাকো। তুমি ডাক্তার হও। বড়ো হও। বিয়ে করো। বাচ্চা হও। সুখি হও। আর হ্যাঁ, পেনড্রাইভে একটা গান আছে। ঐ গানের প্রতিটি লাইনেই আমি তোমার আমার ভালোবাসা খুঁজে পাই। I love you Pakhi. I will always love you. - তোমার তানজিল" তানজিল চলে যাওয়ার ১ বছর পর... ফারিয়া আজ একজন ডাক্তার। গ্রামের হাসপাতালে ফ্রি চিকিৎসা করে। ওর হাসিটা এখনও আছে। কিন্তু রাত ১২টায় ছাদে গিয়ে ঐ গানটা ছাড়ে। আর আকাশের দিকে তাকিয়ে বলে "মিস ইউ পাখি"। ও সুখি। কারণ তানজিল চেয়েছিল ও সুখি থাকুক। আর তানজিল? ওর বুকের সব কষ্ট নিয়ে চলে গেছে, যাতে ফারিয়ার বুকে আর কোনো কষ্ট না থাকে।😅🙌💔❤️🩹#creatorvideoinside #creatorsearchinsights #realtalkaboutrelationship #foryoupageinsideoftiktok#haigiailightofmyacounteviral
*ش تانزيل*
Region: BD
Tuesday 28 July 2026 19:03:00 GMT
Music
Download
Comments
captain__💫🚩 :
❤️❤️❤️
2026-07-28 19:08:58
1
༒☬ 𝓝𝓤𝓡𝓤𝓛. 𝓐𝓜𝓘𝓝 ☬༒ :
🥰🥰🥰
2026-07-29 01:59:08
1
(: Zx SRabon :) :
💝💝💝💝
2026-07-30 04:48:23
1
⚡ SHIHAB⚡ MIYA🥷 :
💗💗💗
2026-07-30 07:00:41
1
Shawon Amam :
💙💙💙
2026-07-29 13:50:39
1
—͟͞͞★ 𝖳ค𝓻ℯ𝘬★𝐻όṧṧℯᴻ:)★ :
🥰🥰🥰
2026-07-28 19:04:19
1
Tisha islam 🎀 :
💕💕💕
2026-07-28 19:07:32
1
To see more videos from user @sh.tanzil72, please go to the Tikwm
homepage.