@storiesof._chaitrikaaa: সালটা ছিল ২০২৩ তখন আমি ক্লাস ৬ এ উঠেছি মাত্র জানুয়ারী মাস নতুন স্কুল জীবন প্রাইমারি শেষ করে মাত্র মাধ্যমিকে উঠলাম কিশোরী মনে ভালো লাগা মন্দ লাগা সবই তৈরি হচ্ছিল তখন আস্তে আস্তে নতুন স্কুল নতুন বন্ধু নতুন পরিবেশ সব মিলিয়ে সব কিছু মিলিয়ে ভালোই চলছিল জীবন কিন্তু একটা ধাক্কা এসে জীবনটা কেমন এলোমেলো করে দিয়েছিলো জুন মাস ২০২৩ বাসায় আমার বড় ভাইয়া আসে ভাইয়া থাকে ঢাকা হোস্টেলে ওখানে থেকে পড়াশোনা করে তো ভাইয়া যেদিন বাসায় আসে সেদিন ভাইয়ার সাথে ভাইয়ার একটা ফ্রেন্ড ও আসে কিন্তু সে যদি সেদিন না আসতো তাহলে আজকে আমার জীবন টা এতো এলোমেলো থাকতো না তো ভাইয়ার সাথে ভাইয়ার ফ্রেন্ড আসলো আমি প্রথমে তাকে দেখে একদম থমকে গেছিলাম মানে এক দেখায় তাকে আমার খুব পছন্দ হয়ে ছিলো ভালোবাসা তৈরি হয়েছিল কি না জানি না তবে খুব ভালো লাগতো তাকে তার হাসি তার চোখ তার চেহারা একদম সব প্রথমে ভেবেছিলাম এটা হয়তো শুধু ভালোলাগা আসতে আসতে কেটে যাবে কিন্তু সেই ছেলেটা যে আমার কিশোরী মনে এতোটা জায়গা দখল করে নিবে ভাবতে পারিনি। ভাইয়া এসেছিলো এক সপ্তাহের ছুটি ভাইয়ার সাথে ভাইয়ার ফ্রেন্ড টাও আমাদের বাসায় এক সপ্তাহ থাকলো তার সাথে আমি অনেক মজা করেছিলাম অনেক আনন্দ করেছিলাম এই হাসি খুশির মধ্যেই একটা সপ্তাহ কেটে গেলো এই এক সপ্তাহ যেন আমার কাছে এক দিনের মতো লাগলো তো ১৪ ই জুন সেই দিন ভাইয়ারা চলে যাবে আবার ঢাকায় আমি তো অনেক কান্না করেছিলাম ভাইয়া যেন না যায় আসলে ভাইয়া না সে যেন না যায় এজন্য পরে সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো ছোট পরি কান্না করো না আমরা আবার আসবো তোমার জন্য অনেক চকলেট নিয়ে আসবো। তার এই "ছোট পরি" কথাটা একদম আমার মনের ভেতর কেমন একটা শীতল হাওয়া বইয়ে দিয়েছিলো তারপর তারা চলে গেলো আমিও আমার পড়াশোনায় মনোযোগ দিলাম কিন্তু দিনশেষে একবার হলেও তার কথা মনে পড়তো তার কথা ভেবে হাসতাম কাদতাম কতকিছু করতাম এরপর ২০২৪ সাল এলো আমি ক্লাস ৭ এ উঠলাম এর মধ্যে ভাইয়া একদিনও বাসায় আসে নি আমি সময় পেলেই ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলতাম কথা বলা তো বাহানা আমি তাকে দেখার জন্য শুধু কল দিতাম । দেখতে দেখতে সময় কেটে গেলো আমিও আস্তে আস্তে বড় হলাম ২০২৫ আমি ক্লাস ৮ এ পড়ি তখন আমি অনেক কিছুই বুঝি জানি তো আমি এটাও বুঝতে পারলাম যে আমি তাকে ভালোবেসে ফেলেছি একটু না অনেক টাই ভালোবেসে ফেলেছি তার বাড়ি ছিল সাতক্ষীরায় সে ভাইয়ার সাথে ঢাকা হোস্টেলে থাকতো ওরা দুজন খুব ভালো বন্ধু তো ২০২৫ সালের ১৯ শে এপ্রিল ভাইয়া বাসায় আসছে কারণ আমার জন্মদিন ছিলো ২১ শে এপ্রিল তাই তো আমি ভাবছিলাম হয়তো ভাইয়ার ফ্রেন্ড টাও আসবে কিন্তু আসে নাই ভাইয়াকে জিজ্ঞেস করায় বলছিলো ও নাকি ওর দেশের বাড়ি সাতক্ষীরায় গেছে আমার মন টা অনেক খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম আমার জন্মদিনে সে থাকবে কিন্তু সে আসে নাই আমার জন্মদিনের অনুষ্ঠান টা অনেক জাঁকজমক ভাবে করা হলেও আমার একটুও ভালো লাগতেছিলো না কারণ সে নাই তাকে সামনাসামনি দেখি না কতদিন। ২০২৬ সাল আমি এখন ক্লাস ৯ এ পড়ি এবারও আমার জন্মদিনের আগে ভাইয়া চলে আসছে কিন্তু এবার ভাইয়ার সাথে সেও আসছে তাকে দেখে আমি এতো খুশি হইছি বলার বাইরে আকাশের চাঁদটা যেন আমি হাতে পেয়ে গেছিলাম এতো খুশি হইছিলাম তো আমার জন্মদিনটা খুব ভালোভাবে কাটলো জন্মদিনের পরের দিন আমার সাথে এমন কিছু ঘটবে আমি আশা করিনি বিকেলের দিকে আমি ভাইয়ার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম ভাইয়া রুমে ছিলো না সে একা রুমে ছিলো তো আমি যাওয়ার সময় দেখলাম সে কার সাথে যেন ভিডিও কলে কথা বলতেছে সে যেহেতু উল্টো দিক হয়ে শুয়ে ছিলো তো আমি মেয়েটাকে দেখতেই পাচ্ছিলাম মেয়েটা ছিলো মারাত্মক সুন্দর আমার মনে ঘটকা লাগলো মেয়েটা কে?? কি হয় তার আমার মনের মধ্যে অদ্ভুত একটা ব্যাথা অনুভব হলো আমি কি তাকে হারিয়ে ফেলবো কিন্তু বোকা আমি এটাই বুঝতে পারিনি আমি তাকে আগেই হারিয়ে ফেলছি পরে আমি ভাইয়ারৈ জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া তোমার ফ্রেন্ড কি রিলেশন করে তো ভাইয়া বলে তুই আজকে জানিস প্রায় দেড় বছর ধরেই তো করে এই একটা কথা আমার মন টাকে ভেঙে চুরমার করে দিয়েছিলো আমি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছিলাম না যাকে ৩ টা বছর ধরে ভালোবাসি সে নাকি অন্য কারো সেদিন সারারাত কেদেছিলাম কাঁদতে কাঁদতে একদম মরে যেতে ইচ্ছে হচ্ছিল পারলে মরেই যেতাম কিন্তু পারি নি এখন নিজেকে সামলে রাখি কিন্তু দিনশেষে তার কথা ভেবে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়বেই নিজেকে এটা বলে সান্ত্বনা দিই হক না সে অন্য কারো তাকে প্রথম ভালো তো আমিই বেসেছিলাম কিন্তু দিনশেষে একটাই আফসোস সে আমাকে ভালোবাসলে কি হতো 🫠❤️🩹স্টোরি টা হয়তো খুবই সামান্য কিন্তু এটা আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে কখনও ভুলতে পারবো না তাকে এমনকি সে জানতেও পারবে না একটা মেয়ে তাকে কতটা ভালোবেসে ছিলো। #copylinkplease💗 #storiesof_chaitrikaaa