𝚂𝙰𝚈𝙴𝙼 ヅ :
আমি বলবো সে এক মুকুটবিহীন রাজা; হাজারো আঘাত আর ইনজুরিকে পরোয়া না করে সে বারবার ফিরে এসেছে। আমার শৈশবের শুরু হয় তার স্কিল দেখে, নিজের অজান্তেই মনের অনেকটা গভীরে জায়গা দিয়েছিলাম তাকে। আমাদের সময়ের সব তরুণ খেলোয়াড় তাকে আইডল মানতো। সে ছিলো এক হার না মানা যোদ্ধা, যার একটাই স্বপ্ন ছিলো ওই সোনালী ট্রফি—অর্থাৎ বিশ্বকাপটা ছুঁয়ে দেখা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে কখনো বিশ্বকাপের ফাইনাল ম্যাচটাও খেলতে পারেনি। 🥹
আরেকটা কথা, সে একসময় বিশাল এক ইনজুরিতে পড়ে। তার জন্য আমরা, অর্থাৎ তার পাগল ভক্তরা তিন বছর অপেক্ষা করেছিলাম। তারপর এলো ২০২৬ বিশ্বকাপ, তখন সে আবারো ফিরে আসলো তার ভক্তদের কাছে এবং ওই সোনালী ট্রফিটার জন্য। তিন বছর অপেক্ষার পর পুরো বিশ্বকাপে তাকে আমরা মাত্র ৩৮ মিনিট খেলতে দেখতে পেলাম, আর ওটাই ছিলো আমাদের কাছে আসল বিশ্বকাপ!
কিন্তু এরপরই সেই কালো দিনটি আসলো—সে বিদায় নিলো আমাদের কাছ থেকে, জাতীয় দলের ফুটবল থেকে। 🥹 যাকে দেখে ফুটবল বুঝলাম ও শিখলাম, যার জন্য এলাকায় হাজারবার অপমানিত হলাম, তবুও কখনো যাকে ছাড়তে পারিনি—সেই নেইমার আমাদের কাছ থেকে এভাবে খালি হাতে, অভাগার মতো কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছে, এটা মানতে পারছিলাম না।
তখন আমরা নেইমার ভক্তরা কাঁদতে কাঁদতে তাকে মুকুটবিহীন রাজা হিসেবে বিদায় দেওয়া ছাড়া আর কিছুই করতে পারিনি। সে এমন একজন ছিলো যাকে কখনো ভোলা সম্ভব না, তাইতো আজও মনে রেখেছি ২০২৬ সালের ৬ জুলাই (সোমবার), রাত ৪:০২ মিনিটে জাতীয় দলের হয়ে সে তার শেষ পেনাল্টি গোলটি করলো আর আমাদের থেকে বিদায় নিলো। 🥹
আজও তার কথা মনে পড়লে বুকটা ফেটে যায়, কলিজা শুকিয়ে আসে। সে হাজার বার ইনজুরিতে পড়ার পরও শুধুমাত্র আমাদের ভালোবাসার জন্য ফিরে আসতো, কিন্তু ব্রাজিল টিম তাকে সেই কাঙ্ক্ষিত মুকুটটা ছাড়াই বিদায় দিলো।
Sorry boss, I really miss you, Neymar Junior! 🥹🇧🇷❤️🩹"
2026-07-29 19:19:14