*আর যিনা-ব্যভিচারের (ধারের) কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ আর অতি জঘন্যপথ।(সূরা বানী ইসরাঈল ৩২)
*তোমাদের মধ্যে যারা এখনও বিয়ে করেনি, তাদের বিয়ের ব্যবস্থা করো।
যদি তারা দরিদ্র বা অপ্রতিষ্ঠিত হয়, তাহলে চিন্তা কোরো না
আল্লাহ নিজ দয়ায় তাদের অভাব দূর করে দেবেন।
আল্লাহ খুবই দয়ালু এবং সবকিছু ভালোভাবে জানেন।
(সূরা নূর : ৩২)
*ইয়াতীমদের প্রতি ন্যায় করতে না পারলে অন্য নারীদের মধ্য থেকে ২, ৩ বা ৪ জনকে বিয়ে করো। আর যদি ন্যায় করতে না পারার ভয় থাকে, তবে একজনেই সীমাবদ্ধ থাকো— এতে অন্যায় থেকে বেশি বাঁচা যায়।
*নারীদের মোহর আনন্দের সঙ্গে দাও। তারা ইচ্ছায় যদি কিছু ছেড়ে দেয়, তা সন্তুষ্ট মনে গ্রহণ করতে পারো।(সূরা আন-নিসা ৩-৪)
2026-08-28 05:18:54
0
To see more videos from user @abutohaadnan80, please go to the Tikwm
homepage.