Md Mustakim Khan :
নিয়ম করে আমার সাথে কথা বলার ফাঁকে, সে অন্য কারো সাথে ও কথা বলতো।
আর আমি কিছুই বুঝতে পারিনি।
আমি ভেবেছিলাম, তার ব্যস্ততা সত্যি। তার দেরিতে উত্তর দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কখনো অপেক্ষা করেছি, কখনো নিজেকে বুঝিয়েছি, কখনো নিজের মনকেই দোষ দিয়েছি অকারণে সন্দেহ করার জন্য।
কারণ আমি তাকে বিশ্বাস করতাম।
এতটাই বিশ্বাস করতাম যে, তার প্রতিটা অজুহাতও আমার কাছে সত্যি মনে হতো।
সে যখন বলতো, "একটু ব্যস্ত আছি", আমি চুপ করে অপেক্ষা করতাম।
সে যখন বলতো, "পরে কথা বলি", আমি সেই পরের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম।
আমি জানতাম না, আমার সাথে কথা বলার মাঝখানেও সে অন্য কোথাও আরেকটা গল্প লিখছে।
আমি জানতাম না, যে সময়টুকুকে আমি বিশেষ ভাবতাম, সেই সময়ের অংশীদার আমি একাই ছিলাম না।
সবচেয়ে কষ্টের বিষয় হলো, মানুষ প্রতারণার সত্যিটা জানার পর যতটা ভাঙে না, তার চেয়েও বেশি ভাঙে নিজের সরলতা মনে করে।
2026-07-29 13:21:59