@misterparrot97: নিজেকে ভুল জায়গায় প্রকাশ করে ফেলেছি, যেখানে মানুষ গল্প শোনে, মর্ম বোঝে না। যেখানে চোখের পানি দেখলে ওরা দাম যাচাই করে — "এত দামি কান্না, কিনতে পারব তো?" আমি তো সত্যি বলেছিলাম, নো এডিট। কাঁচা গল্প, ভাঙা সুর, অগোছালো স্বপ্ন। ওরা চেয়েছিল সাজানো কথা, হিসাব করা হাসি। আমার বুকের ভেতরের ঝড়টা ওদের কাছে বোঝা হয়ে গেল। ভুল মানুষের কাছে মন খুলেছিলাম, যারা নিজের ছায়াকেই ভয় পায়। তাদের কাছে আমার আলোটাও অন্ধকার লাগল। আমার বিশ্বাসটাকে ওরা দুর্বলতা ভাবল। এখন বুঝি — সব দরজায় টোকা দিতে নাই। কিছু দরজা শুধু বন্ধই হয় না, ওপাশ থেকে হাসির শব্দও আসে। তবুও আফসোস নাই। ভুল জায়গায় প্রকাশ করে লাভ একটাই — নিজেকে চিনে গেছি। আমি সবার জন্য না। আমি আমার জন্য। আর আমার ভাঙা অংশগুলোই এখন আমার শক্তি। ওগুলো জোড়া দিতে কেউ আসবে না। আমিই জোড়া দিব। আমিই ভালোবাসব।💌🥀
মিস্টার প্যারট
Region: BD
Friday 31 July 2026 03:38:15 GMT
Music
Download
Comments
💖💖💖Monto Sarkar💖💖💖💖 :
পৃথিবীর সাথে এখন আমার সম্পর্ক কেবল থাকা খাওয়া
2026-07-31 09:50:00
1
Sathi barman :
সেম
2026-07-31 06:37:44
1
❣️❣️❣️❣️ :
same
2026-07-31 04:34:04
1
To see more videos from user @misterparrot97, please go to the Tikwm
homepage.