@tamannaonwar0: বিয়ের মাত্র নয় মাস পর একটি দুর্ঘটনা লরা ফাগানেলোর জীবন থেকে মুছে দিয়েছিল তার ভালোবাসার সবচেয়ে মূল্যবান অধ্যায়। শৈশব ও বিয়ের আগে নিজের পরিবারের কথা মনে থাকলেও স্বামী ব্রেইডেনের সঙ্গে পরিচয়, প্রেম এবং বিয়ের কোনো স্মৃতিই আর ছিল না। পাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে তার মনে হয়েছিল সম্পূর্ণ অপরিচিত। লরা ও ব্রেইডেনের বিয়ে হয় ২০১৬ সালের ১৪ জুলাই। পরের বছর ২৭ এপ্রিল কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি অনুষ্ঠানের প্রস্তুতির কাজে সহায়তা করছিলেন লরা। বড় একটি তাঁবুর ইস্পাতের খুঁটি ঠিকভাবে স্থাপন করা হয়নি। হঠাৎ বাতাসে সেটি ভেঙে তার মাথার পেছনে আ*ঘা(ত করে। মস্তিষ্কে গুরুতর আঘাতের পর তার স্মৃতি দ্রুত হারাতে শুরু করে। দুর্ঘটনার পর লরা মনে করতে থাকেন, তার বয়স ১৭ বছর। এমনকি বাবা-মা তিন বছর আগে বেলজিয়ামে চলে গেলেও তিনি ভাবছিলেন, তারা কাছেই আছেন এবং এসে তাকে নিয়ে যাবেন। ব্রেইডেনের মেসেজ পেয়ে অবাক হয়েছিলেন তিনি। তখনো বুঝতে পারেননি, মেসেজটি তার নিজের স্বামী পাঠিয়েছেন! পরবর্তী কয়েক সপ্তাহের স্মৃতিও প্রায় ছিল না তার। এক সকালে ঘুম থেকে উঠে পাশে ব্রেইডেনকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। যে মানুষটির সঙ্গে তিনি সংসার করছিলেন, তাকে চিনতেই পারেননি! দুর্ঘটনার কারণে তার পড়া, লেখা, কথা বলা এবং দৈনন্দিন কাজের সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুস্থ হওয়ার পথ ছিল বেশ কন্টকাকীর্ণ। ব্রেইডেন পুরনো সম্পর্কে ফিরে যাবার জন্য তাকে চাপ দেননি। বরং নতুন করে নিজের পরিচয় দেন। লরার প্রশ্নের উত্তর দেন, ছোট ছোট মেসেজ লিখে রাখেন এবং ধীরে ধীরে তাকে নিয়ে বাইরে যেতে শুরু করেন। তাদের প্রথম স্মরণীয় নতুন সাক্ষাৎ ছিল গলফ খেলার একটি দিন। তখন আইনগতভাবে তারা প্রায় দুই বছর ধরে বিবাহিত, কিন্তু লরার কাছে সেটিই ছিল তাদের প্রথম সত্যিকারের ডেটিং! সময়ের সঙ্গে নতুন স্মৃতি তৈরি হয়। ব্রেইডেনের ধৈর্য, যত্ন ও সম্মানের মধ্য দিয়ে লরা আবার তার প্রেমে পড়েন। পুরনো স্মৃতিগুলো ফিরে আসেনি। তবু নতুন সম্পর্কটি এতটাই গভীর হয় যে ব্রেইডেন আবার বিয়ের প্রস্তাব দিলে তিনি সম্মতি দেন! পরে তারা দ্বিতীয়বার বিয়ের আয়োজন করেন। এবার লরা শুধু কনে ছিলেন না। প্রতিটি মুহূর্ত বুঝে, অনুভব করে এবং মনে রাখার জন্য সেখানে উপস্থিত ছিলেন তিনি। . . #itihasergolpo #itihaser_golpo #wedding #romantic #lovestory❤️
🧨 P A I L O T🧨🚭
Region: BD
Friday 31 July 2026 05:37:25 GMT
Music
Download
Comments
Nila🥰 :
ভালোবাসা আসলেই সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয় 🥰🥰
2026-07-31 07:58:12
599
🚩 رفسان :
It’s My Biggest Dream 🖤
2026-07-31 12:45:15
0
LM 10 🇦🇷 :
flim a deksicilam akon real life a sunlam 🥰
2026-07-31 16:18:19
0
💫✿ Ⓢⓡⓐⓑⓞⓝ 🄱🄰🅁🅄🄰 🕸️ :
আমারটা একটু আবার স্মৃতিশক্তি হারিয়ে ফেলতো 🙃
2026-07-31 07:43:08
180
Md Rakibujjaman🇸🇦 :
nanna movie er moto😊
2026-07-31 18:19:06
1
Jannatul Mawa 2🎀 :
owww ki sundor 🥹
2026-07-31 14:03:02
2
Odrah 🤍 :
asol khota oilo oke or jonno banano hoise tai jemney ee hok goreye pese ye abr or khase ache 😁❤️
2026-07-31 15:19:08
0
⚔️সুলতান মেহমেদ⚔️ :
wowwww
2026-07-31 14:39:49
0
𝐅𝐚𝐫𝐢𝐲𝐚..💔 :
যদি আমি পুরোনো স্মৃতি এইভাবে ভুলতে পারতাম
2026-07-31 12:33:53
27
Moniyaaa?🦢 :
Eirokom dream chilo ekta smy🙂🐸
2026-07-31 12:00:35
24
Introvert 🖤 :
Movie aca south Indian Akta same story
2026-07-31 08:47:06
5
ᡣ𐭩🕊️—͞𝐅ꫝ𝐓𝐔ᥫ᭡𝐁𝐛'𝐳—͞🥂🦋 :
usss🫠😫
2026-07-31 12:28:14
1
MAYABEE :
এটাকেই বোধ হয় বলে পরজন্ম 🥰
2026-07-31 13:51:13
13
🪼—✧𝐀𓍢ִ໋🌷͙֒✧˚──★ :
sundor ❤️🥰
2026-07-31 11:26:31
2
【A°M】Mønïrã :
amio sop kicu vule jete CAI 😮💨❤️🩹
2026-07-31 08:34:15
6
𝐇𝐔𝐌𝐀𝐘𝐑𝐀🍷 :
evabe ami vule jaite cai ar preme prbo na🤣
2026-07-31 08:58:40
7
𐙚𝐑𝐀𝐀𝐓 ☪️ :
ভালোবাসা মানে বার বার একজনেরই প্রেমে পরা 🥹❤️
2026-07-31 11:03:32
11
md Kismat mollah :
sera🥹🥹🥹
2026-07-31 07:35:30
17
💐puja🪷 :
ভুলে তো গেছে মাথা থেকে বুকের ভেতর তো একজনের জন্যই ভালোবাসা আছে 🥰
2026-07-31 08:00:33
12
sakibasoni :
ভাই আমিও সব ভুলে জেতে চাই 🙂😅
2026-07-31 08:25:31
7
꧁•Tasfiya★☬•꧂💓 :
আসলেয় ভালোবাসা সুন্দর মানুষটা যদি হয় সঠিক🥰🥰🥰
2026-07-31 08:00:52
9
🌺Sanjida Akhter 🌺 :
ভালোবাসা আসলেই সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয় 🥰🥰
2026-07-31 16:02:35
0
1Kamrul3 :
কতোই না সুন্দর
2026-07-31 11:35:13
3
mdrifatraj299 :
ভালোবাসা এমনও হয়🥹🥹😅😅
2026-07-31 10:40:27
2
To see more videos from user @tamannaonwar0, please go to the Tikwm
homepage.