@jibonrana772: তোমার কি কখনো আমার সাথে একটু কথা বলার তীব্র তৃষ্ণা জাগে না, যেমন'টা আমার প্রতিদিন জাগে..! নাকি দূরত্বের এই অন্তহীন মরুভূমিতে শুধু আমারই অবাধ্য মন একা একা পুড়ে মরে। কখনো কি জানতে ইচ্ছে করে না-এই অন্তহীন নীরবতার ওপারে একটা মানুষ কিভাবে রোজ নিজের সাথে যুদ্ধ করে। আমি রোজ এক বুক তৃষ্ণা নিয়ে চাতকের মতো-চেয়ে থাকি, যদি এক ফোঁটা শব্দের বৃষ্টি নামে তোমার আকাশ থেকে। অথচ তোমার নীরবতার দেয়ালটা এতটাই উঁচু-আমার সব আকুতি সেখানে গিয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। একসময় আমাদের কথা ফুরোতো না, রাত ফুরিয়ে সকাল হতো, আর আজ-একটা 'কেমন আছো শোনার অপেক্ষায় পুরো একটা ঋতু বদলে যায়। তুমি হয়তো ভালোই আছো নিজের মত করে শুধু মাঝখান থেকে আমার অভ্যাসগুলো রোজ কেঁদে মরে..!💔😅