👑🌺,, Ariful Islam 👑🌺 :
আমি তোমাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে, তোমার প্রতিটি কথাকে সত্যি ভাবছিলাম, কোন প্রশ্ন করিনি, কোন সন্দেহ করেনি, কারন আমার কাছে বিশ্বাস মানে ছিল, চোখ বন্ধ করে একজন মানুষের হাত ধরে চলা, আর সে মানুষটাই ছিলে তুমি। সবাই বলেছিল মানুষ বদলে যায়, আমি বিশ্বাস করিনি কারন আমি ভেবেছিলাম তুমি আলাদা, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম মানুষ নয় আমার বিশ্বাসটাই ভুল ছিল,
ভালোবাসা হারিয়ে যাওয়া যতটা কষ্ট নয়, বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট হাজার গুণ বেশি, কারণ ভালোবাসা হারালে মানুষ কাঁদে, আর বিশ্বাস হারালে মানুষ ভেতর থেকে মরে যায়। আজও তোমার প্রতি আমার কোন ঘৃণা নেই, শুধু আগের মত আর বিশ্বাসটা নেই, কারণ ভাঙ্গা আয়না যেমন আগের মত হয় না, তেমনি একবার ভেঙে যাওয়া বিশ্বাসেও আর কখনো আগের জায়গায় ফিরে আসে না।
আমি তোমার কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছিলাম আমার বিশ্বাসটার মর্যাদা দিও, কিন্তু তুমি সেটা কেউ খুব সহজে ভেঙে দিলে, তবুও তোমার প্রতি আমার কোন অভিশাপ নেই, আমি দোয়া করি তুমি ভালো থাকো, শুধু একটা অনুরোধ আর কোন মানুষের বিশ্বাস নিয়ে এইভাবে খেলো না, কারণ বিশ্বাস ভাঙ্গার শব্দ শোনা যায় না, কিন্তু তার ব্যথা একজন মানুষ সারা জীবন বয়ে বেড়ায়,,!😅💔
2026-08-01 08:12:46