☠️Md:Rasel khan☠️ :
কবি গুরু বলেছেন......
ঘরের মধ্যে তুমি যতো খুশি কান্না কাটি করো,
কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে,
কারণ কেউ যদি বুঝে নেয় যে,
তুমি ভেঙে পড়েছো,
তাহলে সে তোমাকে আরো ভেঙে দেওয়ার চেষ্টা করবে।
রিলেশনশীপে থাকা অবস্থায়,
অপরজন যেমনই থাকুক,
নিজের দিক থেকে ১০০% বিশ্বস্ত থাকবেন!
রিলেশন থাকুক আর না থাকুক,
দিনশেষে যেন নিজের বুকে হাত দিয়ে,
আয়নার সামনে চোখ তুলে বলতে পারেন,
"আপনার দিক থেকে আপনি পারফেক্ট ছিলেন!"🩵
কিছু স্বপ্ন নিজের হয় না,
তবুও নিজের চেয়েও বেশি আপন হয়ে যায়।
কিছু পথ নিজের জন্য হাঁটা হয় না,
তবুও সেই পথের ধুলো গায়ে লেগে থাকে।
তারপর একদিন সৃষ্টিকর্তা নীরবে বলে দেন,
এখান পর্যন্তই।
স্বপ্নটা থাকে,
পথটা থাকে,
গন্তব্যটাও থাকে,
শুধু আপনি আর সেই গল্পের চরিত্র থাকেন না।
তখন মানুষ কাঁদে সেই স্বপ্নের জন্য না,
কাঁদে সেই জায়গাটার জন্য,
যেখানে সে একদিন নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছিল।
মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে ,
নিজের কষ্টের গল্প সবাই বলতে চায়,
কিন্তু নিজের ভুলের গল্প খুব কম মানুষই বলে।
কারণ কষ্ট বললে সহানুভূতি পাওয়া যায়,
আর ভুল স্বীকার করলে আয়নার সামনে দাঁড়াতে হয়।
অনেক মানুষকে দেখবেন,
তারা জীবনের প্রতিটা খারাপ ঘটনার জন্য,
কাউকে না কাউকে দায়ী করবে।
ফ্যামিলি তাকে বুঝেনি,
বন্ধু betray করেছে,
প্রেমিক বা প্রেমিকা ঠকিয়েছে,
অফিস পলিটিক্স করেছে,
সমাজ সুযোগ দেয়নি...
শুনতে শুনতে মনে হবে ,
এই মানুষটা বোধহয় পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষ।
কিন্তু গল্পের অন্য পাশটা কেউ বলে না,
সে হয়তো নিজেই কখনো কারও পাশে ছিল না।
সে হয়তো সম্পর্কের সময় effort দেয়নি।
সে হয়তো অহংকারে অনেক ভালো মানুষ হারিয়েছে।
সে হয়তো দায়িত্ব এড়িয়ে গেছে বারবার।
কিন্তু মানুষ নিজের করা ক্ষতির হিসাব খুব কমই রাখে।
কারণ নিজের কাছে নিজেকে
“ভালো মানুষ” প্রমাণ করে রাখাটা অনেক সহজ।
আমরা আসলে নিজের চরিত্রের বিচারক না,
উকিল হয়ে যাই।
নিজের সব ভুল justify করতে থাকি।
আমি এমন করেছি কারণ পরিস্থিতি এমন ছিল।
ও আগে এমন না করলে আমিও করতাম না।
আমি বাধ্য ছিলাম ।
এভাবে justify করতে করতে,
একটা সময় মানুষ নিজের কাছেও সত্যিটা হারিয়ে ফেলে।
সবচেয়ে dangerous ব্যাপার হলো ,
যে মানুষ নিজের ভুল দেখতে পারে না,
সে কখনো বদলাতেও পারে না।
কারণ change শুরু হয় guilt থেকে।
আর guilt আসতে হলে আগে,
নিজেকে দোষী মনে হওয়ার সাহস লাগবে।
জীবনে মাঝে মাঝে,
নিজের বিপক্ষে দাঁড়ানোও দরকার।
নিজেকে প্রশ্ন করা দরকার ,
সমস্যাটা কি আসলেই সবসময় অন্য মানুষ ছিল,
নাকি কিছুটা আমি নিজেও?
এই প্রশ্নটা সবাই করতে পারে না।
কারণ সত্যি কথা হলো ,
নিজের চোখে নিজেকে,
ছোট দেখা পৃথিবীর স
2026-08-01 13:39:55