@rmvideo0: হয়তো আবার দেখা হবে কিন্তু আমি আর কখনো ভালোবাসা ভরা চোখে তোমার দিকে তাকাবো না..! পৃথিবীটা গোল, তাই হয়তো কোনো এক জনাকীর্ণ মোড়ে বা চেনা কোনো কফিশপে আবার মুখোমুখি হব আমরা। সেদিন তোমার পরনে হয়তো তোমার প্রিয় রঙের পোশাক থাকবে, চোখে থাকবে সেই চেনা দীপ্তি। তুমি হয়তো হাসবে, কিংবা এক মুহূর্তের জন্য থমকে যাবে। কিন্তু আমার সেই চোখে, যে চোখে একসময় তোমার জন্য পুরো পৃথিবীটা তুচ্ছ ছিল, সেখানে আজ থাকবে কেবল এক অতল শূন্যতা আর সীমাহীন উদাসীনতা। সেই চোখের মায়া, সেই আকুলতা আর সেই অধিকারবোধ-সব আমি সময়ের স্রোতে ভাসিয়ে দিয়েছি। সেদিন তুমি আমার সামনে থাকলেও তুমি হবে স্রেফ একজন 'পরিচিত মানুষ, যার সাথে আমার কোনো এক জন্মে এক আকাশ স্মৃতি ছিল। ভালোবাসা ভরা চোখের বদলে সেদিন দেখবে একজোড়া শান্ত পাথর চোখ, যা তোমাকে দেখবে ঠিকই, কিন্তু চিনবে না। কারণ যে মানুষটাকে আমি কলিজা দিয়ে ভালোবেসেছিলাম, সে তো অনেক আগেই আমার ভেতর মরে গেছে..!💔😅 #প্রবাসী_জীবন #বাংলাক্যাপশন #শেষ_চিঠি
RM Video
Region: SA
Sunday 02 August 2026 01:22:22 GMT
Music
Download
Comments
সাজিদ সানভী :
পুরুষের দিন নতুন চাই আর কী
2026-08-02 09:22:01
2
mdjoshimahmedjr :
জি সত্যি কথা 😭👩🦰
2026-08-02 11:38:29
3
🖤🌼 মালয়েশিয়া পবাসী 🌼🇲🇾 :
:আজ কই তুমি? কই তোমার সেই ভালোবাসা?.. তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলে দিতে পারে। আমি সবসময় ভেবেছিলাম তুমি আমার হবে, আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখব। কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধু আমার স্বপ্নের মানুষ, আমার হাসির আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার!..
অথচ সেই উপহারটাকে আমি কোনোদিন আমার হাতে পাইনি। ভালোবাসার মতো অমূল্য একটা অনুভূতি আমি পেয়েছি, কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আর পাইনি। হয়তো আল্লাহর ইচ্ছাই এমন ছিলো তুমি আমার হবে না, কিন্তু তোমাকে ভালোবাসার সৌভাগ্যটা যেন কেবল আমার ভাগ্যেই লিখে দিলেন।
তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো, আমার জীবনে তুমি সবসময়ই থেকে যাবে। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম না, ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা। হয়তো আমি তোমার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারব না, কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল নিজের জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবাসার
এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আর সেই সৌভাগ্য নিয়েই আমি বাঁচব আজীবন...!💔😓
2026-08-02 14:47:06
4
দোয়া করবেন আমার জন্য :
এই গানটা ভালো লাগবে যার কাছে তার প্রিয় মানুষ টা আছে🥰🥰🥰🥰
2026-08-02 09:46:46
6
Mahmuda Begum :
সত্যি কি তাই
2026-08-02 05:21:14
3
MD Foridul islam :
100% Right
2026-08-02 09:11:58
1
MD.pollob Hosan :
সত্যি মনের শান্তি আর হবে না হয়তো😅.. তুমি কোথায় আছো জানিনা, কিন্তু তুমি যেখানেই থাকো ভালো থাকো ❤️🥀 আমার না হওয়া মহারানী 💔😥.......
2026-08-02 13:55:58
4
shakil :
রাইট,,মৃত্যু ছাড়া আমার জানটাকে ভুলতে পারবেনা আমি 😭😭😭😭😭
2026-08-02 16:55:41
1
আকাশের পরী :
রাইট
2026-08-02 11:36:37
2
রূপকথার ❤️❤️🌹"রাজকুমার "♥️🌹 :
ঠিক শখের নারী হারায় গেলে আর
2026-08-02 13:01:33
3
ʟʙ°᭄ʝυɳαყҽԃツ꧂ :
@asrafulislam4706:তোমাকে পাওয়া বা না-পাওয়াটা হয়তো বিধাতার লিখে রাখা কোনো অমোঘ নিয়তি। কিন্তু এই নির্মম সত্যের বুকে দাঁড়িয়েও তোমাকে নিজের ভেবে যে অতল শান্তি পাই, তা আমার বক্ষপিঞ্জরে এক জ্যান্ত কবর গড়ে তোলে। যে কবরে কোনো ফুল জন্মায় না, শুধু নিঃশব্দে ফুঁসে ওঠে এক অনন্ত হাহাকার।
আমার এই বুকের খাঁচায় প্রতিদিন একটা নিঃশব্দ হত্যাকাণ্ড ঘটে, যার কোনো রক্তচিহ্ন বাইরে দেখা যায় না। লোকে দেখে আমি চুপচাপ হেঁটে চলি, কিন্তু কেউ বোঝে ন,, আমার প্রতিটি শ্বাসের সঙ্গে এক একটি চূর্ণ-বিচূর্ণ হওয়া আশার বিষাক্ত ধোঁয়া ফুসফুসে আটকে যায়। তোমাকে পাওয়ার আকুতিটা দিনশেষে বিষ হয়ে আমার রগে রগে ছড়িয়ে পড়ে।
তুমিহীন এই দীর্ঘ রাতগুলোতে যখন চারপাশ থমথমে হয়ে আসে, তখন চোখের কোণ বেয়ে নামা নোনা জলগুলো গাল বেয়ে নয়, সোজা এসে পড়ে আমার রক্তাক্ত অনুভূতির ক্ষতস্থানে। প্রতিটি নোনা জলের ফোঁটা সেই কাঁচা ক্ষতকে নতুন করে জ্বালিয়ে ছারখার করে দেয়। তবুও অদ্ভুত বিষয় হলো, এই ছাই হয়ে যাওয়ার ভেতরেই আমি আমার শান্তিনিকেতন খুঁজে পাই। তুমি আমার সেই অধরা আলো, যাকে ছুঁতে গেলে নিজের অস্তিত্বই জ্বলে পুড়ে খাক হয়ে যায়।
তোমাকে এক পলক ছুঁতে না পারার যে যন্ত্রণা, তা কোনো ধারালো ছুরির আঘাতের চেয়েও ভয়ংকর। চারপাশের পৃথিবীর সব হাসিখুশি মুখের ভিড়ে নিজেকে একটা জীবিত লাশ মনে হয়, যে লাশটার বুকের ভেতর তোমার নামে এক অদৃশ্য নদী অনবরত শুকিয়ে যাচ্ছে।
হয়তো দিনশেষে তোমার পাশে অন্য কারও অধিকারের রাজত্ব গড়ে উঠবে। হয়তো তোমার হাসির কারণ অন্য কেউ হবে। আর আমি? আমি হয়তো কোনো এক নাম না-জানা আঁধারে দাঁড়িয়ে তোমার সুখের প্রার্থনায় নিজের সমস্ত অশ্রু বিসর্জন দেবো।
বেঁচে থাকার চেয়ে নিঃশেষ হয়ে যাওয়ার অনুভূতিটা যে কতটা করুণ, তা তোমাকে না ভালোবেসে হয়তো কোনোদিন জানা হতো না। আমার কাছে নসিবের জয়ে তোমার না-হওয়াটা সত্যি, কিন্তু জীবনের শেষ নিশ্বাস অবধি এই বুকের ভেতর তোমার নাম জপে কাটানো যন্ত্রণাটাই আমার একচ্ছত্র শান্তি।
2026-08-02 07:49:10
3
easinali7856 :
হুম
2026-08-02 02:03:24
2
ভালোই ছিলাম তোকে ভালো না বেসে :
না আপু ওরা আরো ভালো থাকে
2026-08-02 10:28:15
2
Mojib Gazi :
100%
2026-08-02 19:17:48
0
Md.Emon Sarker :
ata bastob khotha
2026-08-02 14:25:40
0
💔সৃতিগুলো আজও ভিষণ রকম দামী💔 :
😭😭😭😭😭😭
2026-08-02 18:39:03
0
Md nazmul Hasan :
ভাল তাকে বাস জে ভালো বাসা
দিতে জানে
2026-08-02 18:49:54
0
Alamin Miahh :
রাইট
2026-08-02 17:37:03
0
Yosuf Mia :
😂😂😂
2026-08-02 17:00:01
0
b.k parves2.4👋💐 :
right
2026-08-02 16:48:07
0
MD Shoref :
আজ কই তুমি / কই তোমার সেই ভালোবাসা / তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো ; কিন্তু তোমাকে পাওয়া ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর করে
2026-08-02 19:24:24
0
Md Jahidul Islam :
hmm
2026-08-02 03:39:33
2
Asadujjaman :
right 👍🏿
2026-08-02 17:08:13
0
Mohibul Islam :
১০০%
2026-08-02 17:50:47
0
RM Video :
ধন্যবাদ সবাই কে কমেন্ট করার জন্য।
2026-08-02 04:36:43
0
To see more videos from user @rmvideo0, please go to the Tikwm
homepage.