@susanto9dpqhl5: জনপ্রিয় চিত্রনায়ক ও 'নিরাপদ সড়ক চাই' (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। দীর্ঘ চিকিৎসা, অ*স্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিয়েশনের পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে পারিবারিক সূত্র। বর্তমানে তিনি পরিচিতদের চিনতে পারছেন এবং ধীরে ধীরে কথা বলতে পারছেন। তবে কথাবার্তায় এখনও কিছুটা জড়তা রয়েছে। চিকিৎসকদের মতে, টিউমারটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, যা ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। পরিবার ও 'নিরাপদ সড়ক চাই' সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। 🤲 মহান আল্লাহ যেন ইলিয়াস কাঞ্চনকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। আমিন। #ইলিয়াস_কাঞ্চন #ইলিয়াসকাঞ্চন #BrainTumor #CancerUpdate #বাংলাদেশ