@nbabo5: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অদম্য সাহস, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনার অনন্য প্রতীক। বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মহান লক্ষ্য পূরণে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর অসামান্য ত্যাগ, দূরদর্শী নেতৃত্ব এবং আদর্শ যুগে যুগে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।