khan999_it_is :
বিনা দোষের অপরাধী হয়ে,এত বাজেভাবে এতবার ঠকেও পায়ে পইরা একটু দয়া ভিক্ষা চাওয়ার পরেও,, ভালোবাসার সেই মানুষটার কাছ থেকে একটু দয়া ভিক্ষা আমার কপালে জুটে নাই।
৫ টা বছর পার হইয়া গেছে সেই মানুষটা পর করে দিয়ে অন্য কারো হয়ে গেছে, কিন্তু আমি বেহায়া এই মুহুর্তেও বেইমানটার কথা ভাইবা ছোট বাচ্চার মত কান্না করতেছি।
খুব জানতে ইচ্ছে করে আমার দোষটা কি ছিল। মন থেকে এত ভালোবাসা বুঝি মস্ত বড় অপরাধ আর তার সাজা কি এই জীবনে শেষ হবে না। মৃত্যুর আগে কি এই যন্ত্রনা থেকে কোনদিন মুক্ত হতে পারব না।
আচ্ছা কোন মানুষ কিভাবে বছরের পর বছর এত নিখুঁত ভালোবাসার অভিনয় করতে পারে।বেইমানগুলোর মনে কি একটুও দয়া মায়া হয় না, একবারও ভাবে না বছরের পর বছর একটা মানুষকে এইভাবে ঠকানোর পর যেদিন ঐ মানুষ সবটা জানবে তখন কতটা কষ্ট পাবে।
মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হয়, কিভাবে এত বছর ভালোবাসার অভিনয় করে অন্য কারো পুরো দুনিয়াটা শেষ করে দেয়, কিভাবে একটা হাসি খুশি মানুষ থেকে একটা জিন্দা লাশ বানাইয়া ছাইড়া চলে যায়।
এত সহজে এত কিছু করার পর হঠাৎ ছাইড়া চলে যায়।
তাই তো খুব জানতে ইচ্ছে করে আসল ভালোবাসার অনুভূতি কেমন হয়।। খুব ইচ্ছে হয় একটু সত্যি ভালোবাসা অনুভব করতে,বেইমানটা ঠকানোর বদলে মন থেকে ভালোবাসালে জীবনটা আজ কেমন হত তা যদি একবার জানতে পারতাম।
সত্যি বলতে বেইমানটার চলে যাওয়া আজও মানতেই পারলাম না, সে ঠিকই নিজের সার্থের জন্য একা ফালাইয়া চলে গেছে কিন্তু আমি আজও সেই অন্ধকার থেকে একটুও আহাতে পারলাম না,আজও সেই অন্ধকার পথের সেই জায়গাটায় আটকে আছি যেখানে বেইমানটা একা ফালাইয়া চলে গেছে।
এত কিছু কথায় বলে বুঝানোর সাধ্য নাই আমার, কিন্তু আমি নির্লজ্জ বেহায়া আজও বেইমানটারে একমুহূর্তের জন্য ভুলে থাকতে পারি না। সেই থেকে আজও জিন্দা লাশ হয়ে জীবনের স্রোতে ভেসে জীবন পার হইয়া যাইতাছে, আর আজও কেন যে বেইমানটার কথা খুব বেশি মনে পরে। আজও মন মানতে পারে নাই, অবুঝ মনটা আজও ঐ বেইমানটারে ফিরে পাওয়ার জন্য খুব আশা নিয়ে ঐ অন্ধকার পথেই অপেক্ষা করে যাচ্ছে
সবশেষে একটা কথা জানতে ইচ্ছে করে ভালোবাসা জিনিসটা আসলে কি, সত্যি ভালোবাসা কেমন হয়। কোন একজন মানুষের কাছে আমিও স্পেশাল, আমাকে মন থেকে চাইবে, ভালোবাইসা আগলে রাখবে, ভালোবাইসা যত্ন করে একটু শান্তিতে বাইচা থাকার সুযোগ কইরা দিবে এমন একটা মানুষ কি আমার জীবনে আসতে পারত না। আচ্ছা আমি কি একটাই খারাপ এই দুনিয়ায় এত শতশত কোটি মানুষের মধ্যে একজন মানুষ নাই যে আমার সব খারাপ দিকগুলো জাইনাও আমাকে আগলে নিবে আর আমার অন্ধকার অতিত মুছে দিয়ে সুন্দর বর্তমানে নিয়ে আসবে আর মন থেকে ভালোবাসা দিয়ে আলোয় ভরা ভবিষ্যৎ উপহার দিবে
2026-09-17 16:07:10