@md.josim7026: বাংলাদেশ জাতীয় দলের রাডারে আইরিশ-ইংলিশ বংশোদ্ভূত মিডফিল্ডার লুই ওয়াটসন! বাংলাদেশী বংশোদ্ভূত দ্বৈত নাগরিকত্বধারী আইরিশ - ইংলিশ মিডফিল্ডার লুই ওয়াটসনের জন্ম নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে শুধু তার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু হওয়াই বাকি। তবে খেলোয়াড়ের চূড়ান্ত সম্মতি না পাওয়ায় এখনই পাসপোর্টের আবেদন করা হচ্ছে না। বাফুফে সভাপতি তাবিথ আওয়ালই মূলত এই ফুটবলারে খোঁজ পেয়েছিলেন। পুরো বিষয়টি নিয়ে কাজ করেছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম। তবে লুই ওয়াটসন এখনও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এ কারণেই বাফুফে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে না #Bangladesh #football #SaveBangladeshFootball