@user6717036357034: ভেবেচিন্তেই ভালোবেসেছিলাম তোমাকে পাখি হঠাৎ কোনো মোহে নয়, ক্ষণিকের আবেগে নয়, একদিনের ভালো লাগায় নয়। অসংখ্য রাতের নির্ঘুম ভাবনা, অগণিত দ্বিধা, ভয়, সংশয় আর নিজের সঙ্গে হাজারবার যুদ্ধ করে তারপর তোমার হাত ধরেছিলাম। মনে হয়েছিল, এই মানুষটির কাছে ভেঙে পড়া যায়, নিজের সমস্ত অসম্পূর্ণতা নির্ভয়ে তুলে ধরা যায়। ভেবেছিলাম, পৃথিবী যদি একদিন মুখ ফিরিয়েও নেয়, তুমি অন্তত ফিরবে না। আর তুমি ভুলক্রমে ভালোবেসেছিলে। হয়তো একটুখানি একাকীত্ব থেকে, হয়তো সময় কাটানোর জন্য, হয়তো ক্ষণিকের মায়ায়। তাই চলে যেতে বা আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে তোমার এতটুকু কষ্ট হয় না । যে সম্পর্কের প্রতিটি ইট আমি বুকের রক্ত দিয়ে গেঁথেছিলাম, তুমি সেটাকে অবহেলায় ধুলোর মতো উড়িয়ে দিলে। আমি যেখানে ভবিষ্যৎ দেখেছিলাম, তুমি সেখানে শুধু একটি সাময়িক অধ্যায় দেখেছিলে। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে বা শেষ রাত অবধি ঘুম না হলে বুকের ভেতর একটা দীর্ঘ আর্তনাদ জমে ওঠে। মনে হয়, মানুষ কি সত্যিই এভাবে ভেঙে যেতে পারে? এত যত্ন করে আগলে রাখা স্বপ্নগুলো কি এত সহজে মরে যায়? তোমার অনুপস্থিতি আজও আমার ঘরের দেয়ালে, বালিশের ভাঁজে, এমনকি নিঃশ্বাসের ভেতরেও শব্দ করে কাঁদে। তুমি শুনতে পাও না, কিন্তু আমি প্রতিরাতে সেই কান্নার শব্দে জেগে থাকি। সবচেয়ে বড় কষ্ট এই নয় যে তুমি আমাকে একটু একটু করে ভুলে যাচ্ছ। সবচেয়ে বড় কষ্ট হলো, আমি যে ভালোবাসাকে সারাজীবনের সত্যি ভেবেছিলাম, সেটা তোমার কাছে ছিল শুধুই একটি ভুল। আর সেই ভুলের শাস্তি আজও আমি একাই বয়ে বেড়াচ্ছি। তুমি আমি বিহিন আলোয় থাকতে শিখে গেছ, আর আমি এখনো অন্ধকারের ভেতর দাঁড়িয়ে তোমার ফেলে যাওয়া পদচিহ্ন ছুঁয়ে বুঝতে চাই, কোথায় আমার ভালোবাসা কম ছিল। যাই হোক আমি আমার মন থেকে তোমাকে মুক্তি দিয়ে দিলাম আর কোন বাধা রইলো না তোমার, আর কষ্ট করে সময় বের করতে হবে না কয়েক দিন পর পর দুই এক মিনিট এর জন্য যোগাযোগ করার এই অমানুষের পিছনে তোমার ঐ দামি সময় আর ব্যয় করতে হবে না, যে সুখের আশায় তুমি আমার সাথে এমন আচরন করছো দোয়া করি আল্লাহ তোমার সেই মনের আশা পূরণ করুক তোমার সেই সুখ চিরস্থায়ী করুক, ভালো থেকো পাখি, আর পারলে মুছে ফেলো তোমার মন থেকে এই অমানুষ টা কে,,,,,,,😊😅 #valobashitomay4855 @Banglar Sayeer

❥𝄞⋆⃝🦋 অসমাপ্ত বিদায়❥︎𝄟≛⃝🦋
❥𝄞⋆⃝🦋 অসমাপ্ত বিদায়❥︎𝄟≛⃝🦋
Open In TikTok:
Region: BD
Tuesday 04 August 2026 17:28:50 GMT
58
4
1
3

Music

Download

Comments

md.azmir982
ভালোবাসা সীমাহীন :
🥰🥰🥰
2026-08-04 17:45:55
0
To see more videos from user @user6717036357034, please go to the Tikwm homepage.

Other Videos


About