ইয়া রাসূলাল্লাহ (ﷺ)!
মদীনাহ শরীফ থেকে দূরে থাকা এই জীবন কি আদৌ কোনো জীবন? এই বেঁচে থাকাকে তো বাঁচা বলে না।
আমার চোখ দুটি ক্লান্ত, তবু একটি স্বপ্ন আজও বেঁচে আছে সবুজ গম্বুজটি একবার দেখব, আর অঝোরে কেঁদে আমার রাসূল পাক মুস্তফা (ﷺ) উনাকে সালাম জানাব। আমি এ জীবনে আর কিছু চাইনা আপনার মহব্বত ছাড়া আপনার রওজা মোবারকে সালাম পৌঁছানো ছাড়া । আমার হৃদয়ের একমাত্র আকাঙ্ক্ষা আপনার পবিত্র শহর মদীনায় একবার যাওয়ার সৌভাগ্য পেতে। যদি আমার নাম কোনো তালিকায় না-ও থাকে, আপনার রহমতের তালিকা থেকে যেন বাদ না পড়ি। একদিন এমন ডাক দিন, যে ডাকে চোখ ভিজে যাবে আর হৃদয় বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 🤍🥀
اَلسّلَاةُوَالسّلَامُعَلَيْكَيَا رَسُولَاللّهِ ﷺ
اَلسّلَاةُوَالسّلَامُعَلَيْكَيَا حَبِيبَاللّهِ ﷺ
اَلسّلَاةُوَالسّلَامُعَلَيْكَيَا نَبِيّاللّهِ ﷺ
وَعَلَىٰ آلِكَوَأَصْحَابِكَ، يَا نُورَاللّهِ ﷺ
হে আল্লাহ, আমার জীবনের সবচেয়ে সুন্দর সফরটি হোক মক্কা ও মদীনার সফর। আমার রাসূল পাক (ﷺ)-উনার রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে ভেজা চোখে সালাম জানানোর সৌভাগ্য আমাকে দান করুন। আমিন
2026-08-05 17:35:43
2
To see more videos from user @aasif3214, please go to the Tikwm
homepage.