টেইলারটাকে আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করছি না, কারণ তাদের ফিটিংস আমার কাছে ভালো মনে হয়নি। বিশেষ করে পাঞ্জাবির ফিটিংস খুব একটা ভালো হয়নি, আর কোটিতেও বেশ কিছু ভুল-ত্রুটি আছে।
যেহেতু কেউ এই পোশাকটা বানালে সম্ভবত কোনো বিশেষ অনুষ্ঠানের জন্যই বানাবেন, তাই আমি চাই না আমার রেকমেন্ডেশনের কারণে কারও বিশেষ দিনের পোশাকের মান খারাপ হোক। এজন্যই এখনো আমি টেইলারের সঠিক ঠিকানা কারও সঙ্গে শেয়ার করিনি।
ইনশাআল্লাহ, খুব শিগগিরই একটা ভালো টেইলার খুঁজে বের করব এবং আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখাব। আর তাদের কাজ আমার প্রত্যাশা পূরণ করতে পারলে তখন ঠিকানাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব🙏