@kobimosoy505: একবার নিজের ফোনের কন্টাক্ট লিস্টটা খুলে দেখুন না, কত শত শত নাম আর নাম্বার জমে আছে সেখানে! কিন্তু কখনো কি গভীর রাতে বা জীবনের কোনো বড্ড কঠিন সময়ে দাঁড়িয়ে ভেবে দেখেছেন-যদি হুট করে আপনার কাউকে ভীষণ প্রয়োজন হয়, তবে মনের সব দ্বিধা ঝেড়ে ফেলে নিঃসংকোচে কাকে ফোন করতে পারবেন? হিসাব করতে গেলে হয়তো মাত্র দুজন কিংবা তিনজনের নাম ভেসে উঠবে। তাহলে বাকি এই বিশাল ভিড়টা আসলে কার? তারা আর কেউ নয়, স্রেফ আপনার ডিজিটাল ফোনের মেমোরি আর তালিকা ভারী করার মতো কিছু চেনা মুখ। জীবনের কোনো এক মোড়ে হয়তো তাদের সাথে পরিচয় হয়েছিল, হালকা কিছু কথাবার্তা কিংবা সৌজন্যমূলক হ্যান্ডশেক হয়েছিল-কিন্তু মনের গভীরের 'নিজের মানুষ' তারা কখনোই হতে পারেনি। নিজের মানুষ তো আসলে কেবল তারাই হতে পেরেছে, যাদের সামনে কোনো সাজানো মুখুশ না পরে, কোনো লোকদেখানো নাটক ছাড়াই আপনি নিজের ভেতরের সবটুকু অনুভূতি নির্দ্বিধায় উজার করে দিতে পারেন....।🩶