@jahidoy: যেখানে মাশরাফি বিন মর্তুজার মতো একজন সম্মানিত মানুষের স্মৃতিবিজড়িত বাড়িও রক্ষা পায়নি, সেখানে সাকিব আল হাসানের বাড়িতে এমন ঘটনা ঘটায় অবাক হওয়ার কিছু নেই। কিন্তু কোনো মতভেদই কারও বাড়িঘর বা ব্যক্তিগত সম্পত্তিতে হামলা ও ভাঙচুরের বৈধতা দেয় না। ভিন্নমত থাকতেই পারে, সমালোচনাও হতে পারে—কিন্তু সহিংসতা ও প্রতিহিংসা কখনো সমাধান নয়। এ ধরনের কর্মকাণ্ড কেবল অসহিষ্ণুতা ও নোংরা মানসিকতারই পরিচয় বহন করে। #SAH75 #ShakibAlHasan #shakibalhasan75 #SAH75