তাকে শুধু বলেছিলাম—
আমার সমুদ্র খুব পছন্দ…
অথচ সে এতটুকু কথাকে
এত গভীর করে নিলো—
যে একসময় আমার চোখকেই
সমুদ্র বানিয়ে দিলো… 😊
আমি তো ভেবেছিলাম,
সে হয়তো একদিন
আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে—
ঢেউয়ের শব্দে হারিয়ে যাবো আমরা,
নীল আকাশের নিচে
দু’জনার ছোট্ট একটা গল্প হবে।
কিন্তু না…
সে আমাকে কোথাও নিয়ে যায়নি,
বরং আমার ভেতরেই
একটা বিশাল সমুদ্র তৈরি করে দিয়েছে—
যেখানে ঢেউ নেই, আছে শুধু কান্না…
2026-08-06 17:15:19
0
To see more videos from user @tasnin_azad, please go to the Tikwm
homepage.